Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Online

  • Md-Zaker-Hayat-Khan
  • আত্ম প্রবঞ্চক

    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি প্রিয় মুখ, হাতের ওপর হাত। প্রাত্যহিক দিন শেষে ঘরে ফিরে কপোট রাগের ভালোবাসা। ভালোবাসা মানুষকে সামনের দিকে এগিয়ে দেয়। বিনীত করে, করে সুন্দর।
    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটি সুখের ঘর। বাবুই পাখির বাসা। যেখানে খলসে মাছের ঝোল মেখে ভাতের গ্রাসে মিশে থাকে ভালোবাসার টান। কেউ এগিয়ে দেবে জলের গেলাস।
    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন নতুন পাটভাঙা শাড়ির উত্তাপ আর শেষ বারের মতো কথা দেয়া শুধু খাবারের শেষেই একটি মাত্র সিগারেট, এর বেশি না।
    মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন একটা কাঁদা মাখা তামাটে বর্ণের শিশুর কৌতূহল। তার আবদার আর আনন্দের খেলা ঘর। যে আমার আপন রক্ত ধারণ করে নিজের শরীরে তবু কি প্রবল ভাবে নতুন । তাকে আবিষ্কারের চেষ্টায় তোমার আমার স্বপ্নের খেলা ঘর।

    অতঃপর আমি, এই সব ফেলে ছুটে যাই দূরে, বহু দূরে। আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষায় আরজের অশ্বারোহী। জয় করতে হবে ওই অতি অজানাকে। আর পেছনে পরে থাকে তোমার মলিন মুখ , ভেসে যায় নূহের প্লাবনে।

    3
    2 Comments
Skip to toolbar