Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিপন্ন সৈনিক

    এই একটা জীবন কি ভীষণ পেরিয়ে গেলো।
    সেই উনিশ বছরের অভুক্ত কিশোর একটা তিন তলা সিঁড়িতে কিভাবে লুকিয়ে একাকী কেঁদেছিল ভীষণ অব্যক্ত যন্ত্রণায়।
    এক দিন বলে দেবো ওই গানটার মতো,
    সেই ভুলে ভরা গল্প, সেই ভীষণ একা রোদে বিস্মৃতিতে আমার অবাধ বিচরণ।
    আজ যখন অনেকটা পথ পেরিয়ে দেখি,
    কোথায় সেই নির্মল সরলতা।
    জীবন তার মূল্য কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছে, হয়েছি সর্বহারা।
    তবু কি অবাক হাসছি, শব্দের খেলায় হারছি আর হারছি।
    জিতে যাবার জেদ নিয়ে হেঁটে চলি তোমাদের নগরে।
    এক জন একাকী সৈনিক- তার ফ্রন্ট লাইনে হেঁটে যায় একা, মহান দায়িত্বের অনুপ্রেরণায়।
    রাস্তার পথচারী অবাক তাকিয়ে দেখে এক জন সৈনিক হেঁটে চলে একা-সামনের দিকে।
    আর ওদিকে মনের দেবালয়ে আত্মাহুতি দেয় লীলাবতী।
    তার চোখের জল ডেকে আনে আকুল প্লাবন।
    একটা জীবন তোমাকে ছাড়াই কেটে গেলো- দোষ দেই নি।
    ভাগ্যের জুয়াখেলায় নিঃস্ব হয়ে সেই সৈনিক হেঁটে যায় লেফট রাইট, লেফট রাইট-
    আরো সামনে-একা…আরো একা।

    4
    3 Comments
    • আপনি সঞ্জীব চট্টোপাধ্যায়কে মনে করিয়ে দিলেন। মনটা আর্দ্র হয়ে গেলো।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar