-
আমার মেয়ে
আমি ঘর থেকে ঘরে পায়চারি করি। দ্বিধা, দ্বন্দ্ব উৎকণ্ঠা। রাত এখন দ্বি প্রহর। হঠাৎ নুপুরের কিন্নর কণ্ঠে চমকে ঘুরে দেখি সে ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসেছে আমার মেয়ে।
‘তুমি খুব ভীতু।’ সে আমাকে বলে।
আর বলে, ‘ আজ আমি ঘুরে এসেছি ওই দূর গ্রামে। ওখানে লোকগুলো বড় বোকা। ওরা কোন রকমে খেয়ে আগুনের ওম পোহায়। ওদের ঘরে নেই শীতের কাঁথা, আমাদের যেমন আছে পরিপাটি বিছানা।
আমি বলি, ‘তোমার ভয় করে নি?’
সে বলে,’ নাহ! একদম না। আমি দেখে এসেছি কিভাবে মেঘমালা ভেসে যায় সমুদ্র তরঙ্গে। বালি আঁকা সৈকতে একাকী একটি মেয়ে কাঁদে, ওর প্রিয়তম জাহাজের নাবিক এর জন্য। কত দিন সে ঘরে ফেরে না। প্রতি দিন সে মেয়েটি সাগরের জলে পা ভিজিয়ে কাঁদে আনমনে। সে আমাকে দিয়েছে এই রক্ত জবা। বলেছে, কোনদিন যদি খুঁজে পাই সেই নাবিক যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কাউনট এর বিধবা স্ত্রীকে একা করে গেছে তাকে যেন দিয়ে দেই এই রক্ত জবা। আমি দেখে এসেছি পাশের জেলে সমাজের মেয়েদের পেট গুলো কিভাবে ফুলে আছে, কিন্তু আজো ওদের ভাত হয় নি। মহাজন জালে ধরা সব গুলো মাছ খাজনা হিসেবে নিয়ে যায়। আমি দেখেছি ন্যাংটো শিশুদের। যারা দেবদূতের মতো শুয়ে থাকে ওই ফাঁকা মাঠে যেখানে যুদ্ধ বিমান বোমা ফেলে অবিরত। আর ওই সব সৈনিক যারা জীবন বাঁচাতে আশ্রয় নিয়েছে গির্জার পাশের গোরস্থানের পুরনো কবরের কফিনে। আমি দেখেছি শহরতলীর মেয়েটি যখন গান গায় তখন তার ব্যাল্কনির নিচে লাজুক এক ছেলে দাঁড়িয়ে থাকে। কিন্তু ভেতরের কুৎসিত বৃদ্ধ তা বুঝতে পেরেই জানালার খিল তুলে দেয়। ভালোবাসা বেহাত হয়ে যায়। আমি দেখেছি, কিভাবে সমুদ্রের স্রোত মেঘদের বুদ্ধি দেয় কোন বাতাসে ভেসে গেলে পাওয়া যাবে প্রতিশ্রুত ভূমি যেখানে অবিরাম বর্ষণের স্বর্গোদ্যান।
এই মেঘ, এই মাটি, এই পাহাড়, সমুদ্র, সৈকত, যবের ক্ষেত আমাকে শুনিয়েছে অরণ্যের গান। এক দিন আমরা আমাদের নেক্রোপলিসের শহর ছেড়ে ফিরে পাবো স্বপ্নের সুবর্ণগ্রাম।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 March 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



চমৎকার