-
প্রেম, অপ্রেমের কবিতায়
এই সব আলেয়ায়, অবেলায় একা একা ঘুরে ফিরি,
যেমন ছায়াতুর জলপাই বোনের নোনা স্বাদ-
আর সেই ভুলে যাওয়া শহরের গল্প।
যেখানে আমার হৃদয় একা ছিল।
শহরতলীর পথ ধরে আর এগিয়ে গেলে দ্রাক্ষা আর জলপাই বৃক্ষের অন্তরালে,
বাঁশির কোন এক বেদনার্ত সুরে,
মনে পরে প্রিয় মুখ, প্রতীমার মতো মুখাবয়বে, বরফি কাটা চিবুকে,
মায়াবী চোখের নেমে আসা জলে,
কেমন দুঃখের প্লাবন-
আর ওই পুরনো চাঁদের প্রতিবিম্বে কেমন অচিন জাদুকর-
একা হেঁটে যায় এই গোলকধাঁধার শহরে।
এই প্রেম, অপ্রেমের কবিতায় কেমন একা হয়ে আসে- রাতের আঁধারে আমার আলেখ্য।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



জাদুকরী লেখা।