Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বৃষ্টির ছড়া

    আজ তবে শহর জুড়ে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    চির হরিৎ পত্র শাখার ক্লান্তি জুড়ে,
    আবার শুধু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    আসমানি ওই জামদানিটা, বৃষ্টি জলে একটু ভিজুক,
    এবার শুধু বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    কবিতার ওই ক্লান্ত খাতার শাদা পাতায়
    এবার তবে বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    বৃষ্টি জলে কল্পিত সব বর্ণমালা শব্দ হয়ে জেগে উঠুক,
    বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    শহর জুড়ে ক্লান্ত মানুষ, ক্লান্ত পাখি, ক্লান্ত হাতের ক্লান্ত শাঁখায়,
    বৃষ্টি নামুক, বৃষ্টি নামুক।
    মেঘ বালিকার দুঃখ জুড়ে এবার তবে বৃষ্টি নামুক ।

    5
    4 Comments
Skip to toolbar