Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বিপাশার তীরে সত্য বচন

    রাত্রি দ্বি প্রহর,
    পূর্ণ চন্দ্র গ্রহণের তিথিতে,
    এই সব আমলকী, হরিতকি, ছাতিম বনের সৌরভে- এবং শীতলে সমীরণে
    বিপাশা নদী তীরে তুমি এসে দাঁড়ালে,
    আমি নতজানু হই, নতজানু হই সকল মিথ্যে অহংকার ভুলে।
    নতজানু হই তোমার পদ যুগলে।
    চির দিনের রূপ তৃষ্ণায় কাতর।
    সকল জগতজয়ী আমি আজ নিঃস্ব ভিখিরি,
    তোমার রূপের সামনে নতজানু হই।
    আমি ওই বারোয়ারি প্রেমিকের মতো নই।
    যারা রূপ তৃষ্ণাকে গোপন করে।
    সকল জগৎ যুদ্ধ শেষে, আমি তোমার ওই রূপের সামনে নতজানু হই।
    যে রূপ- শ্মশানের অগ্নির মতো বিশুদ্ধ, পবিত্র।
    তোমার পদতলে আমি নিজেকেই অর্ঘ্য হিসেবে উপস্থাপন করি।
    গ্রহণের পর পূর্ণ চন্দ্রালোকে আমি তোমার সামনে,
    নতজানু বসে রই।
    কোন কবিতা জানি না আমি, জানি না শ্লোক, কাকে বলে প্রেম?
    জানি না কোন মন্ত্রে উচ্চারন করবো তোমার হৃদয় হরনকারী মন্ত্র।
    সকল বোধের শেষে সব কিছু ছুঁড়ে ফেলে,
    আমি ফিরে আসি তোমার পদতলে।
    আমিও আর সবার মতো,
    প্রেম তিয়াসী -একাকী চাতক জলের তৃষ্ণাকাতর।
    তবে এই বার দেখা দাও।
    এই সব তাল তমাল, হিজলের বনে যে ছায়া জলপাই রঙে ঘিরে থাকে,
    প্রিয় পুষ্পোদ্যান।
    তুমি সম্রাজ্ঞীর মতো গ্রহণ করো,
    এই তুচ্ছ জীবন, যার প্রতিটি রক্ত কণায় আন্দোলিত রক্তবীজ,
    তোমার নাম উচ্চারন করে-
    পদ্মাবতী।

    5
    2 Comments
Skip to toolbar