Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • বন্ধুত্ব এক মহান স্বার্থহীন দায়িত্বশীলতা।
    মানুষের যে ক’টি সম্পর্ক আছে তার মধ্যে বন্ধুত্ব হয়তো সবচেয়ে আকর্ষণীয়। বাবা মায়ের সাথে সন্তানের জৈবিক সম্পর্ক থাকে, কিন্তু তারপর ও একটা দূরত্ব থাকে। বন্ধুত্ব হল সেই সম্পর্ক যা স্বার্থের, ধর্মের, জাতের, লিঙ্গের, বয়সের ওপর উঠে এসে এক মানবিক সম্পর্ক। আমরা আমাদের বন্ধুদের থেকে আশা করি। কিন্তু তাদের সাথে আমাদের রক্তের কোন সম্পর্ক নেই। নেই কোন স্বার্থ। বন্ধুর সাথে আমি আমার মতো স্বাধীন। এ জন্যই হয়তো আমরা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্কে বন্ধুত্ব চাই, স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্ব চাই। বন্ধু হল সেই মানুষ যার কাছে অকপটে নিজের কথা বলা যায়, রাগ করা যায়, ভালবাসার কথা বলা যায়। তাই আমরা গানের ভাষায় বলি,

    “বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
    বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
    বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
    তবুও বন্ধু মন হলো না আপন।

    বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
    বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
    বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
    বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
    বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
    বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
    তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।”

    লিরিকঃ কৃষ্ণকলি
    অ্যালবামঃ সুর্যে বাঁধি বাসা

    3
    2 Comments
Skip to toolbar