-
নির্বাক রাতের কবিতায়
তবুও অজস্র শব্দ অর্থ হারালে,
আধো আলো ছায়ায় মুখোমুখি প্রদীপের নিভু নিভু আলোয়,
দোদুল্যমান থরো থরো কামনা।
পিদিমের আলোতে উষ্ণ নিঃশ্বাস আর তোমার অবনত চিবুক যেভাবে অহংকারে বিনীত,
মুখ উঁচু করে আগ্রহী ভঙ্গিতে চোখে চোখ রাখে প্রাচীন প্রতিমা।
অব্যক্ত ধারণার প্রেমের মানসমূর্তি – যেন রক্ত মাংসের উপমা।
এই সব ঝড়ো রাতে বিস্তীর্ণ প্রেমালাপ সুক্ষজালের মতো রাতগুলোকে ধরে রাখে,
সরীসৃপের মতো নিশ্চুপ নির্বাক রাতের অব্যক্ত পৃথিবীর কবিতায়।4 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith


দারুণ শক্তিশালী একটি কবিতা—গভীর আবেগে ভরা।