-
যাত্রা বিরতি
ক্ষুধার দাবি নিয়ে এসেছি আমরা, আমরা কজন।
ওরা আমাদের নির্যাতন করেছে, বন্দী করেছে এই নিকৃষ্ট চৌচালা দেয়ালের ঘরে।
ঈশ্বরের আশীর্বাদে আমরা পুষ্ট।
আমরা খুঁজে পাই নি কোন ঈশ্বর ঐ ধর্ম ব্যবাসায়ির পাষাণ মন্দিরে।
আমরা ঈশ্বরকে পেয়েছি কৃষকের আর শ্রমিকের সংগ্রামে, মায়ের মমতায়, বোনের স্নেহে আর আমদের পিতৃ পুরুষের অবিচল আস্থায়।
ওরা আমাদের মা আর বোনদের করেছে ধর্ষণ, আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আজ সত্তর বছর।
খুনিদের সাথে , ধর্ষকের সাথে আমাদের কোন মিত্রতা হবে না।ক্ষুধার দাবি নিয়ে এসেছি আমরা, আমরা কজন।
আমাদের ওরা বার বার করেছে প্রতারিত।
ক্ষমতার আড়ালে ছল, আর শঠতা।
আমাদের শ্রমের সোনালি ফসলে ওদের গোলাঘর ভোরে উঠেছে দিনে দিনে,
কিন্তু আমরা ভুগেছি অনাহারে।
আমাদের সম্পদে ওরা কিনেছে মারণাস্ত্র আর আমরা হয়েছি সব হারিয়ে সর্বহারা।
আমাদের ঘরের মেয়েদের ওরা করেছে বিবস্ত্র, তারপর বলছে আলাদা করো ওদের।
যেন কেউ চোখে চোখে ভালো না বাসে।ক্ষুধার দাবি নিয়ে এসেছি আমরা, আমরা কজন।
মানচিত্র ছিঁড়ে খাচ্ছে শকুনের দল।
আমাদের শিশুরা অপুষ্টিতে ধুঁকে ধুঁকে মরে।
ওদের তবু ক্ষুধা মেটে না।
রাস্তা, নদী, বন, জঙ্গল, জলাধার, নদী, পাহাড়, সমুদ্র এমনকি মরুভূমি সব চিবিয়ে খেয়ে
এখন তৃষ্ণা মেটাতে চায় আমাদের ধমনিতে প্রবাহিত লাল রক্তের অফুরান ধারায়।
ওদের ফতোয়ায় লাশ পোড়ে শ্মশানে,
আমার বোন হারিয়েছে সম্ভ্রম।
কিন্তু আর নয়-
আমরা ভুলি নি, আমরা ভুলবো না,
যদি লেখা থাকে একটি বুলেট তবে তাই হোক
আমরা দাসত্বের শৃঙ্খল দেখেছে তবে আর মরণে কি ভয়?ওরা সব একই মদ নতুন বোতলে,
কখনো ধর্মের মোড়কে, কখনো নেসনালিটির মোড়কে।
ক্ষুধার জ্বালায় আমাদের মস্তিস্ক আর শাণিত,
সুন্দরবনের বাঘের মতো আমাদের চোখে প্রতিহিংসা।
রাজত্বের লভে ওরা দিশেহারা,
ওদিকে পাহাড়ে পাহাড়ে শুধু কান্না আর রক্ত।
মানুষে মানুষে দ্বন্দ্ব,
নেই কোন বিশুদ্ধ সঙ্গীত।
ক্ষুধার দাবি নিয়ে এসেছি আমরা, আমরা কজন।সময় এখুনি। এখুনি সাবধান হও।
ইসরাফিলের স্রিঙ্গায় ফুঁক দিতে আর একটু বাকি।
প্রতিটি বর্গ কিলোমিটারে আমাদের বন্ধু আর প্রেমিকা।
প্রতিটি বর্গ কিলোমিটারে আমাদের শত্রু।
অস্তিত্বের প্রয়োজনেই আমরা ক্ষুধার্ত।
সাধু সাবধান, তোমাদের ভনিতায় আর কোন কাজ হবে না।
এই উন্মত্ত পৃথিবীতে ফিরে আসবে মানুষের রাজত্ব।
ঐ অতি দূরে দেখা যায় নতুন ভোরের দিন,
সেখানেই আমাদের গন্তব্য, আমদের যাত্রার শেষ বিরতি।4 Comments
Friends
অরুণ কুমার গোস্বামী
@arunkumargoswami
জে এস এম অনিক
@00anik
আনিস কবির
@aniskabir
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
Nadia Rifat ritu
@ritu
Taposh Kumer dey
@taposhkumerdey
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মো: নাজমুল আখতার
@faith


nice