Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপার্থিব বরষায় স্বপ্নভঙ্গ

    একটি দোতলা বারান্দায় দাঁড়িয়ে দেখি কীভাবে অপরের অশ্রু বৃষ্টির মতো ঝরে যায়। অতীতের হ্যালোজেন ল্যাম্পের সুরিয়াল আলোর- আর কোন অবশেষ নেই। ল্যাম্পপোস্টের স্বচ্ছ শাদা আলোয় কেটে যায় অতীতের স্বপ্ন ভঙ্গের স্বপ্ন ঘোর। কাকভেজা বরষায় ভিজে যায় এই স্বচ্ছ সরল, করুণ শহর। আমি ঘরের দরোজাটা আটকে দিয়ে ফিরে যাই ওই অপার্থিব জাদু বাস্তবতার পৃথিবীতে। বাইরের ক্ষুধার্থ শহর এক পেট ক্ষুধা নিয়ে কালো কুকুরের মতো ভিজে যায়। ল্যাম্প পোস্টের স্বচ্ছ শাদা আলোয় আর কোন অস্পষ্টতা নেই।

    5
    2 Comments
Skip to toolbar