-
০৮ অক্টোবর@ মৃত্যুর যাত্রী
গত রাতে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমি অনুভব করলাম-
একাকীত্ব।
সমগ্র মহাবিশ্বে আমি একা, একটি একক সত্ত্বা,
চরাচরে কেউ নেই।
শুধুই অন্ধকার।
আমার হাতে সময় আছে একটি বার্তা পাঠানোর।
প্রথমেই আমার মনে পড়ল একটি প্রিয় মুখ, যাকে ভালোবাসি-
তারপর মনে হল বিষয়টা হবে ছেলে মানুষী।
আমার পিতা জীবন যুদ্ধে পরাজিত তাই তার কথা আমার মনে পড়ে নি।
কারণ সে যুদ্ধাহত, অবসরে আছে।
আমার দুখিনী মায়ের কথা আমার মনে পড়ল-
কিন্তু তাকে আর দুঃখ দেয়া ঠিক হবে না।
আমার বোনের স্মৃতি ভেসে উঠলো-
কিন্তু সে তখন অনেক দূরে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আমার হঠাৎ মনে পড়ল- আমি দীর্ঘ দিন
একটা একাকী ক্লান্তিকর জীবন বয়ে বেড়াচ্ছি।
আমার স্রষ্টার কথা মনে পড়ল- জানি না তাকে কি বলব!
তখন আমি দাঁতে দাঁত চেপে মৃত্যুর চোখে চোখ রাখলাম।
এবং আরেকবার মৃত্যুকে প্রতারিত করে আমি আমার বদ্ধ কারাগারে ফিরে এলাম।8 Comments-
-
জীবনের একাকীত্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ফিরে আসার সাহস চমৎকারভাবে তুলে ধরেছেন। আপনার অনুভুতির গভীরতা অনুভব করা যায়।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



Good Side (ভালো দিক):
কবিতাটি গভীর আত্মচিন্তা ও একাকীত্বের যন্ত্রণাকে অসাধারণভাবে প্রকাশ করেছে।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের শূন্যতা, সম্পর্কের দূরত্ব ও স্রষ্টার প্রতি অনিশ্চয়তার অনুভব—সবই খুব মানবিকভাবে ফুটে উঠেছে।
ভাষা সংযত, অথচ আবেগপ্রবণ; ভাবের গাম্ভীর্য পাঠককে ভাবনায় ডুবিয়ে দেয়।
Bad Side (ত্রুটি বা সীমাবদ্ধতা):
শেষাংশে “আরেকবার মৃত্যুকে প্রতারিত” অংশটি শক্তিশালী হলেও, কিছুটা অস্পষ্ট—পাঠকের মনে প্রশ্ন থেকে যায়: এটি বাস্তব না প্রতীকী?