-
আনমনে… অপেক্ষায়…
এখন গভীর রাত। বাইরে নিস্তরঙ্গ নির্জনতা। সারাদিনের কামে ক্রোধে অসুখে ভোগা এই প্রাচীন শহর এখন একটা কালো কুকুরের মতো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে। আমি জানালা খুলে দেখি বাইরে বৃষ্টির ঘ্রাণ। অনেক ওপরের আকাশে চক্রাকারে জমে ওঠে ক্রুদ্ধ মেঘদল। দূরবর্তী দিগন্তে লাল, নীল, বেগুনি বিদ্যুৎছটা। বৃষ্টি আসবে। আমি জ্বলন্ত নিকোটিনে শেষ টান দিয়ে সিগারেটের মোথাটা বাইরে ছুঁড়ে ফেলি। টুপ, টুপ করে উপরের আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টির জল শিশিরের মতো নেমে আসছে। পাশের বাসার বারান্দায় ভেসে আসে কোন এক রমনীর জমাট বাঁধা দুঃখ বিলাপ। নিচের তলায় কেউ একজন বলে, পানি। আমি জানালাটা হালকা ভেজিয়ে এই গাঢ় অন্ধকারের বিছানায় শুয়ে পরি। শীতল বাতাসে ভেসে যায় আমার ঘর। ঘরটা যেন এখন এক জাহাজের ভাসমান কামরা। আমি আরেকটা সিগেরেট ধরাই। এই সব আঁধারের মাঝে লাল স্ফুলিঙ্গ দব দব করে ওঠে। আমি চোখ বুজে অনুভব করি আমার একাকীত্ব। একা…এখানে এত ভিড়ে কেমন একা! আমার মনে হয় আজ হাওয়ারা ভাসিয়ে নিয়ে যাবে, বৃষ্টির জ্বলে প্লাবিত হবে নূহের সিনাই পর্বত। আমি চোখ বুজে ভাবি। ভাবি জঠরের স্মৃতি। সেখানে অন্ধকার। গাড় অন্ধকার। আমার আঁধার মনে হঠাৎ একটা দ্বীপ শিখা জ্বলে ওঠে। তার পর একে একে তেরোটি পিদিম। সেই পিদিমের আলোতে কার মুখ দেখা যায়? লাল পাড়ের শাদা শাড়িতে সে এখনো এক গুচ্ছ পিদিমের সামনে বসে থাকে একা। আনমনে… অপেক্ষায়…
6 Comments-
-
শৈলী বিশ্লেষণ:
জাকের আদিত্যের “আনমনে… অপেক্ষায়…” গদ্যটি মূলত অন্তর্মুখী ধ্যানধারার বর্ণনাশৈলীতে রচিত। এতে সময়, স্থান ও অনুভূতির মিশ্রণ ঘটেছে এক চিত্রকল্পনির্ভর বর্ণনায়। লেখক দৃশ্যকে শুধু দেখান না, অনুভব করান—“বাইরে নিস্তরঙ্গ নির্জনতা”, “বৃষ্টির ঘ্রাণ”, “লাল স্ফুলিঙ্গ দব দব করে ওঠে”—
এইসব বাক্যে গন্ধ, শব্দ ও আলো-অন্ধকার মিলিয়ে তৈরি হয়েছে ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশ।ভাষা গদ্য হলেও তার ভেতর কাব্যিক ছন্দ ও চিত্রনির্মাণের সূক্ষ্মতা আছে। প্রতীক ব্যবহারে লেখক দক্ষ—বৃষ্টি, সিগারেট, জানালা, আলো ও অন্ধকার এখানে মানসিক একাকীত্বের রূপক।
শৈলীর দিক থেকে এটি আধুনিক গদ্যকবিতার মতো, যেখানে বর্ণনা ধীরে ধীরে আত্মমগ্ন চিন্তায় রূপ নেয়। বাক্যগুলো দীর্ঘ, ধীর গতিসম্পন্ন, যেন বৃষ্টির ফোঁটার মতো পড়তে থাকে—একটি মনস্তাত্ত্বিক প্রবাহের ভাষা তৈরি করে।
সার্বিকভাবে, এটি এক দৃশ্যভিত্তিক, আবেগঘন ও প্রতীকনির্ভর শৈলী, যা পাঠককে বাস্তবের বাইরে নিয়ে যায়, অন্তর্জগতের নিঃসঙ্গ অন্ধকারে।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শহরের ক্লান্তি, প্রকৃতির ক্রুদ্ধতা এবং মনের ভেতরের গভীর বিষাদকে পিদিম রুপকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। গদ্যে যেমন আছে কাব্যিকতা, তেমনি সংবেদশীলতাও।