-
মৃত্যু উপত্যকায় চার দিন
জাকের আদিত্যএখানে সব সম্ভব।
প্রেম, কবিতা অথবা মৃত্যু।
শীতল রক্তের আততায়ী দিন গুনছে,
ঘড়ির কাঁটায় বারোটা বাজলেই তোমার করোটি ছেদ করবে একটি হিমশীতল বুলেট।
এখানে সব সম্ভব।
ধর্ম, বিশ্বাস অথবা মৃত্যু।
সময় হলেই ভুল বাহানায় জ্বালানো হবে তোমার জীবন্ত চিতা।
এখানে সব সম্ভব।
অহংকার , ইতিহাস অথবা মৃত্যু।
মৃত্যুর বিনিময় প্রথায় ভুলে যাওয়া মাস দেড়েক আগের
আরো একটি ব্যর্থ অভ্যুদয়।
বিশ্বাস করুন সকালে অফিসের কথা বলে বের হওয়া আপনি ফিরে নাও আসতে পারেন।
আপনার মেয়ে গানের স্কুল থেকে হতে পারে নিখোঁজ।
আপনার ছেলের লাইব্রেরি পুড়ে যেতে পারে বাগদাদের পাঠাগারের মতোন।
আপনার স্ত্রী হারাতে পারে সম্ভ্রম আপনার সামনেই।
আপনি হয়তো আমার লাশ বহন করবেন।
আমি হয়তো আপনার শবের খাটিয়া।
কিন্তু এখানে সব সম্ভব, মৃত্যুর মতো সাধারণ।
শুধু সম্ভব নয় জীবন এবং মানুষের মতো বেঁচে থাকার অধিকার।2 Comments
Friends
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
প্রাপ্তি রোজারিও
@praptirozario
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Puja Chakrabartty
@pujachakrabartty
সাম্য রায়
@gourabroy
অমিত
@amitroy


নৈরাজ্যের মুখে দাঁড়িয়ে থাকা মানুষের অসহায়ত্ব, জীবনের অর্থহীনতা এবং মৃত্যুর সাধারণ হয়ে ওঠার এক অসাধারণ, কিন্তু ভয়ংকর, কাব্যিক দলিল।