Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • হঠাৎ করেই এই এখন রাস্তায় বৃষ্টিতে রিকশায় আসতে আসতে একটা ঘটনা মনে পড়লো। তখন আমি কুমিল্লা থেকে বের হয়ে আসছি। ইজি বাইকে উঠেছি। কাঁধে ব্যাগ, মাথায় ছক কাটা ক্যাপ। পেছনে ছয়জন বসে। আমার বিপরীতে দুই বৃদ্ধা নাতি নাতনি নিয়ে দুজনে বসে আছে। একজনের কপালে সিঁদুর। একজন হিন্দু তো অন্য জন মুসলমান। দুজনেরই সম্ভবত বের হওয়া হয় না। ঈষৎ বিব্রত। পরিস্থিতির কারণে দুজন একটা দুটো কথা বলছে নিজেদের ভেতর। ধর্মের পরিচয়টা কমে আসছে। বরং বাস্তবতার আয়োজন বেড়েই চলেছে। মনে হয় শতাব্দীর সাম্য দুই বৃদ্ধা নিজেদের মানুষ হিসেবে চিনে নিতে চাইছে।
    আমার ইজি বাইক গন্তব্যে চলে এসেছে। আমাকে যেতে হবে অন্য কোথাও।

    জাকের আদিত্য
    ১৩-০৫-২০২৬

    2
    2 Comments
Skip to toolbar