-
নির্বাসন
জাকের আদিত্য
০৮ জুন, ২০২৬একটি নগণ্য প্রাগৈতিহাসিক কুটিরে আমি গভীর ঘুম থেকে জেগে উঠি। এই প্রাগৈতিহাসিক কুটিরের ক্ষুদ্র জানালা দিয়ে চেয়ে দেখি একটা বিশাল রক্তবর্ণ চাঁদ আকাশ জুড়ে জেগে আছে। আমি পকেট হাতরাই। বের করে নেই প্রিয় নিকোটিন। দেশলাই জ্বালাতেই দেখি আমার ডায়েরির লাল মলাট আগের মতোই পড়ে আছে।
এই প্রাগৈতিহাসিক কুটির লোকালয় থেকে অনেক দূরে একটা সুউচ্চ দাম্ভিক পাহাড়ের ওপর। এখানেই আমার নির্বাসন। সামনে এক টুকরো জমি। চাটাই এর ছাওনিটা খুলে বের হয়ে আসি। চেয়ে দেখি রক্তবর্ণ চাঁদ। দূরে কোথাও একটা অপরিচিত পাখি ইসরাফিলের শিঙ্গার মতো আচানক কর্কশ শব্দে পারাপার জাগিয়ে তোলে। এ আমার নির্বাসন। বিধি প্রদত্ত দন্ড। কেন? জানি না কী সেই কারণ। এখানে আমি নির্বাসিত কিন্তু নিরাপদ। নিচে প্রবল প্রলয় চলছে। আমি উচ্চতার দূরত্ব থেকে দেখছি। নীচে কিছুটা দূরে দুই ভাই এসেছে উৎসর্গ করতে। একজন পশুজীবি তো অন্যজন কৃষিজীবি। তার আরেকটু নিচে নূহের প্লাবনের জল ক্রমশ বেড়েই চলেছে। চলছে নৌকো অবুঝ দরিয়ায়।
এর মাঝেই আকাশে ভেসে চলেছে বোমারু বিমান। মরুদ্দানের আকাশ ক্রমশ আগুনের লাল আভায় আলোকিত হয়ে উঠেছে । আমার এই অপার্থিব নির্বাসনের দাম্ভিক উচ্চতায় সময় থেমে গেছে। আমি পার্থক্য করতে পারি না অতীত থেকে বর্তমান এবং অনাগত ভবিষ্যতের ইতিহাস।
আমি স্বেচ্ছায় আমার নির্বাসনের কুটিরে ফিরে আসি। এখানে আমার অনন্ত কালের নির্বাসন। আমি কুটিরের মেঝেতে শুয়ে পড়ি। আর মনে মনে অস্ফুট শব্দে বলি- একদিন প্রতিশ্রুত পবিত্র আত্মা ফিরে আসবেন, পাপ পুণ্যের পৃথিবীতে।6 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


উচ্চতায় থেমে যায় কাল….🤍