Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • @প্রাত্যহিক জীবন
    জাকের আদিত্য

    আমি তোমার জন্য নিয়ে এসেছি আমাজনের সবুজ, নীল নদের প্লাবন, অন্ধকারের মরূদ্যান, সহস্র সূর্যের আকাশ । আমি এনে দিয়েছে মানব উৎকর্ষের সকল উদাহরণ। আমি এনে দিয়েছি প্রকৃতির সমস্ত সুন্দর আর নক্ষত্রের বিশালতা। আমি এনে দিয়েছি শতাব্দীর প্রথম উচ্চারিত বৈপ্লবিক সত্য যার নাম স্বাধীনতা। অথচ আমার পায়ে পড়ালে তুমি বেড়ি। তারপর সমস্ত জগতের ভারী বোঝা আমার কাঁধে তুলে দিলে সেই প্রাচীন পুরাণের মতো, এই চার দেয়ালের ঘরে। আমি দাঁতে দাঁত চেপে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করলাম।
    এই সাম্রাজ্যের রাণীর তা বিশ্বাস হলো না। ঈর্ষান্বিত সে। সে আরো একটি রাতের জন্য আমাকে বন্দী করে রাখলো। আমিই সে। আমিই সে মানুষ যে তোমার প্রতিটি পরীক্ষায় উৎরে গেছি সহজেই। এর জন্য আমাকে বিসর্জন দিতে হয়েছে আমার জীবন। অথচ সেই আমি ঘরে ফিরে আবারো নজরবন্দি। এ এক অদ্ভুত খেলাঘর। এখানে যোগ্যকে বিসর্জন দেয়া হয়। আমার কাঁধের ওপর চাপিয়ে দেয়া হয়েছে সমগ্র পৃথিবীর বোঝা। আমি আকাশকে বলি, আকাশ তুমি আরেকটু উপরে উঠে দাঁড়াও। আমার দম বন্ধ হয়ে আসছে।
    আমি ক্লান্ত, বিদ্ধস্ত। নাগরিক রাণীর খামখেয়ালিতে আমি ক্রমশ ক্লান্তি অনুভব করি। আমাদের প্রাসাদের মহামান্য রাণী সে। যে কলুষিত করেছে সমগ্র বিশ্ব মানবতা। সাধারণের জন্য সে নিয়ে এসেছে মহাপ্রলয়য়ের বার্তা। প্রাসাদের মান্যবর সে। আমাদের নগরের প্রধান শত্রু। সে সুযোগ খুঁজছে কখন শাণিত ছুঁড়ি দিয়ে আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ করবে, কখন প্রতিশোধ নেবে। আমিও উন্মত্তের মতো ঘুরে বেড়াচ্ছি। এ আমার গোপন অভিসার। সে পছন্দ করে না আমার সত্যকে। সে ভালোবাসে তার মিথ্যের মায়াজাল। যে মায়া জাল ছড়িয়ে আছে সমস্ত জগত জুড়ে।
    আমি একাকী পথে নিঃসঙ্গতাকে সঙ্গী করে একাই হেঁটে যাই অনেক পথ। আমার স্বাধীনতার স্বপ্ন আজো অমলিন। কারণ সত্য একদিন প্রকাশিত হবে। এবং সত্যের সূর্যালোকে সকল মিথ্যের প্রাসাদ আর গভীর দাম্ভিকতার স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হবে।

    7
    5 Comments
Skip to toolbar