-
কাচঘর
সকাল টা শুরু হল এক প্রবল বিষাদ এবং তিক্ত বিস্বাদ নিয়ে। আমার এই উন্মুক্ত কাচঘরের লাগোয়া বারান্দায় আমি বৃষ্টিকে অনুভব করতে চেয়েছিলাম। কিন্তু ভাল লাগলো না। দেখার মতো কিছু খুঁজে পেলাম না, না খুঁজে পেলাম লেখার মতো কোন কবিতা। আমি তাই আবার ফিরে আসলাম আমার কাচঘরে। সবাই দেখছে এই কাচঘরে কি হয়? রাস্তার ফেরিওয়ালাটা দেখছে, দেখছে শ্রমিক থেকে গৃহ পরিচারিকা। ঐ বাসার চর্বিতে থলথল আমলাটা দেখছে। সামনের বাসার সতী সাধ্বী বউদিও সকালের কাজ ফেলে একমনে দেখেছে। রুদ্ধশ্বাস নিয়ে তারা দেখছে। যেন এখনই কিছু হবে। আমার তীব্র বিবমিষা জেগে ওঠে, বিরক্তি আর ক্রোধে মস্তিষ্কে জ্বলন্ত বিস্ফোরণ তৈরি হচ্ছে। আমি নিজেকে সামলে আবার আমার কাচঘরে ফিরে আসি। এই উন্মুক্ত কাচঘরই আমার ঠিকানা।
6 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



আধুনিক জীবনের সবচেয়ে বড় নিঃসঙ্গতা হলো—সবাই আমাদের দেখে, কিন্তু খুব কম মানুষ আমাদের বোঝে।