Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ক্লান্তি
    জাকের আদিত্য

    অবিশ্বাস আর প্রতারণার প্রতিটি অস্ত্র আমাকে আহত করেছে। করেছে ক্ষত বিক্ষত। আমি স্বজনহীন, নির্বাসিত। আমার হৃদয় ক্লান্ত এবং দুঃখ ভারাক্রান্ত।
    আমি তোমার কাছে ফিরে এসেছি ঈশ্বর। এখন আমরা আরো নিকটবর্তী। আমি ফিরে এসেছি জীবনের সকল প্রতিশ্রুতি পূরণের পর। ঈশ্বর আমি হেরে যেতে ফিরে আসি নি। আমি তো তোমার প্রিয় সন্তান। আমি সত্যটি জানার জন্য ফিরে এসেছি। আমি জানতে চাই কেন আমাকে এভাবে নির্বাসিত করা হলো? আমি তো সত্যকে আশ্রয় করেই নিজেকে পরিচালিত করেছি।
    এই বিস্তৃত মেঘে উন্মত্ত অন্ধকার আকাশের নিচে দিগন্ত বিস্তৃত ফসলের মাঠে আমি তোমার কাছে ফিরে এসেছি ঈশ্বর- ন্যায় বিচারের জন্য।

    3
    6 Comments
Skip to toolbar