Profile Photo

মোঃ আবু সাঈদ বিশ্বাসOffline

  • MdAbuSayeedBiswas
  • কবিতাঃ 🌹 রক্তিম জুলাই ✍🏻

    রক্তিম জুলাই, তুমি শুধু মাস নও
    তুমি এক ইতিহাসের নীরব চিৎকার,
    রক্তে ভেজা পথে লেখা প্রতিজ্ঞা
    অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার।

    সূর্য ওঠে আজও লাল হয়ে
    মনে করিয়ে দেয় সেই ত্যাগের কথা,
    কেউ হারিয়েছে স্বপ্ন, কেউ হারিয়েছে প্রাণ
    তবু থামেনি স্বাধীনতার ব্যথা।

    জুলাই মানেই উত্তাল বাতাস
    বুকের ভেতর জ্বলে অগ্নিশিখা,
    যেখানে ভয় হার মানে সাহসের কাছে
    আর সত্য খুঁজে পায় তার দিশা।

    নীরবতা ভাঙার এক অদৃশ্য ডাক
    ভেসে আসে প্রতিটি প্রহরে,
    কেউ না বললেও, সময় বলে যায়
    অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও জোরে।

    রক্তিম আকাশ যেন কাঁদে চুপচাপ
    ঝরে পড়ে অশ্রু অদেখা,
    সেই অশ্রুতেই গড়ে ওঠে শক্তি
    ভাঙে যত ভয় আর একা থাকা।

    রক্তিম জুলাই, তুমি অনুপ্রেরণা
    তুমি বিদ্রোহ, তুমি আশা,
    যতদিন অন্যায় থাকবে পৃথিবীতে
    ততদিন তুমি হবে প্রতিবাদের ভাষা।

    ((✒️মোঃ আবু সাঈদ বিশ্বাস
    ))

    6
    7 Comments

Friends

Profile Photo
Rejwana Khan
@rejwana-khan
Profile Photo
Eagles Dance Company
@eaglesdancecompany
Profile Photo
Poly Alam
@butterflywords
Profile Photo
Syed Farah
@syedfarah
Profile Photo
Kishor Kanok
@kishorkanok-2
Profile Photo
Reazul Kabir
@reazul-kabir
Skip to toolbar