Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    2 months, 1 week ago

    মাকাল ফল
    -হাফিজুর রহমান

    ক্রমশ সরে যাচ্ছি-
    আমরা-
    আলো থেকে অন্ধকারে।

    প্রবলবেগে-
    ছুটছি-
    মহা প্রলয়ের দিকে।

    মেতে উঠছি-
    নিজেদের-
    ধ্বংস লীলায়।

    বাতাসে –
    রক্তের গন্ধ-
    রক্তাক্ত নদীর পানি।

    ভেসে উঠছে নদীতে-
    তরুণ তরুণীর-
    নিথর দেহ।

    পরিচয় অজ্ঞাত-
    লাশ।

    অবশেষে অবস্থান-
    হিমঘর।

    কারণ-
    কায়াটা অট্টালিকা-
    মননটা অট্টালিকার ভেতরে-
    হাজার বছর ধরে পড়ে থাকা-
    মরা বিড়াল।

    কায়াটা রেফ্রিজারেটর-
    মননটা রেফ্রিজারেটরের ভেতরে-
    বাসি খাবার।

    কায়াটা আলো-
    মননটা আলোর ভেতরে-
    অন্ধকার।

    কায়াটা বাতাস-
    মননটা বাতাসের-
    ভেতরে দুর্গন্ধ।

    কায়াটা চাঁদ-
    মননটা চাঁদের-
    ভেতরে কলঙ্ক।

    5
    4 Comments
Skip to toolbar