Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • -মৃত শোক
    -হাফিজুর রহমান

    মৃত্যুর মতো গভীর রাত-
    হাজার মাইল দূরের শব্দ-
    দর্পণের মতো স্পষ্ট।

    সোডিয়াম নিয়ন আলো-
    বৃষ্টি হয়ে ছড়িয়ে পড়েছে-
    পিচঢালা রাস্তার চারপাশে।

    ফুটওভার ব্রিজের ছায়া-
    যেন এক দৈত্য।

    রাস্তার পাশে শিউলি ফুলও-
    কাঠগোলাপের সংমিশ্রণে নতুন-
    এক সুবাস ছড়িয়ে পড়েছে।

    গাড়ি ছুটছে-
    জীবনের গতিবেগে।

    গাড়ির চাকার গতি-
    জীবনকে গতি দেয়।

    আবার-
    এই চাকার নিচে-
    পিষ্ঠ হয়ে জীবন থামে।

    অমাবস্যা-
    নেমে আসে পরিবারে।

    দাফন শেষে শোক যেন-
    এক পূর্ণিমা রাত।

    খাদ্য সামগ্রী আসতে থাকে-
    পিপীলিকার লাইনের মতো।

    তিনদিন শেষে শোক যেন-
    কলহে ডুবে থাকা এক পরিবার।

    তারপর শোকের-
    মৃত্যু হয়।

    দাফন করার-
    সময় হয় না।

    মৃত্যু নিবন্ধন আর-
    ওয়ারিশের ব্যস্ততায়।

    6
    6 Comments
Skip to toolbar