Profile Photo

হাছান মাহমুদOffline

  • Profile picture of হাছান মাহমুদ

    হাছান মাহমুদ

    • 2 months, 2 weeks ago

    বিষ খাচ্ছি
    হাছান মাহমুদ

    সবজি-শাকে বিষ খাচ্ছি,
    ফরমালিনের ফিশ খাচ্ছি,
    খাচিছ চানাচুর।
    পোড়া মবিল হয় ব্যবহার,
    পেট করে গুড়গুড়।
    মেডিসিনের আম খাচ্ছি,
    খাচিছ  কলা পেপেঁ,
    এর পরিণাম ভাবতে গেলে,
    উঠছে পরানঁ কেপেঁ।
    কিডনী লিভার খাচ্ছে ধরা,
    কমছে চোখের জ্যোতি,
    কি অপরাধ আমজনতার,
    করছে তারা ক্ষতি।
    জেনে শুনে বিষ খাওয়া যায়,
    তবে সেটা গানে,
    পয়সা দিয়ে বিষ খাচ্ছি
    সবাই কি আর জানে।

    5
    10 Comments
    • চিন্তায় পড়ে গেলাম সত্যি
      “পয়সা দিয়ে বিষ খাচ্ছি সবাই কি আর জানে” এই লাইনটা একদম বাস্তবতা
      সহজ ছন্দে এত বড় একটা সমস্যা তুলে ধরছেন

    • সত্যি ভাবনার বিষয়, কিন্তু এর প্রতিকার কি?

    • জেনেশুনেই বিষ খাওয়া হয় শুধু আজ নিরুপায় হয়ে দোষী তো আমরাই নিজেরাই…..🤍🖤

    • ঠিকই কোন শান্তি নেই ।

    • হাছান মাহমুদ, আপনার লেখাটা পড়ে সত্যি খুব অস্বস্তি লাগছে কারণ আমাদের চারপাশের বাস্তবতা একদম নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে “পয়সা দিয়ে বিষ খাচ্ছি সবাই কি আর জানে” লাইনটা খুব গভীর একটা চিন্তার জায়গা তৈরি করে দিল। সচেতনতা ছাড়া আমাদের আসলে উপায় নেই, তবে সবকিছু এত অনিরাপদ যে ভেবেই ভয় লাগে।

    • হাছান মাহমুদ, আমাদের দৈনন্দিন জীবনের এক কঠিন ও বাস্তব সত্যকে আপনি যেভাবে ছন্দবদ্ধ করে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয় এবং আপনি চাইলে ভবিষ্যতে এর প্রতিটি লাইনের গভীরতাকে আরও বাড়িয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আপনার লেখাটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন।

Skip to toolbar