Profile Photo

মোহাম্মদ জিয়াউর রহমানOffline

  • mdziaurrahman
  • আমিই বাংলাদেশ

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    আমিই বাংলাদেশ—
    এক দেহ, এক পতাকার প্রাণ,
    ভাবি দেশটা নিজদেহ,
    দেশটাই মোর সম্মান।

    সীমানাজুড়ে এই যে মাটি,
    আমারই আপন ঘর,
    এই মাটিতে জন্ম আমার,
    এই মাটিতেই কবর।

    দেশদেহে আজ ধরেছে ঘুণ,
    হয়েছে রোগাক্রান্ত,
    রক্ত ঝরে, ঝরছে প্রাণ—
    কেমন আইন, কী গণতন্ত্র?

    নির্দ্বিধায়, কারণ-অকারণে
    অপরাধ যখন যেমন,
    জুলুম, খুন, গুম, হত্যা, ধর্ষণ—
    নিরীহ নির্যাতিতের ক্রন্দন।

    হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, জুলুম দেখে
    কাঁদে মাটি, কাঁদে সাধারণ,
    বোনের চোখে অশ্রু ঝরে—
    কী নির্মম, নিদারুণ এই ভাঙন!

    আবার স্বাধীন দেশে জন্মিল
    শকুন-হায়না,
    হিংস্র থাবায় ক্ষত-বিক্ষত
    লাল-সবুজের ঠিকানা।

    কত রক্ত আর ঝরলে বলো,
    জাগবে বিবেক-বোধ?
    মোদের দেহে আঘাত হানলে
    করব প্রতিবাদ, প্রতিরোধ।

    আমি বাংলাদেশ—আমিই তার
    প্রাণের সম্পদ ও জনগণ,
    চাই রাষ্ট্রীয় আইনের সঠিক
    বিচার এবং সুশাসন।

    দেশদেহে কেহ নতুন শত্রু হয়ে
    নষ্ট করলে মান,
    ওই তো জাতির চিরশত্রু—
    মীরজাফর, বেঈমান!

    ✍️ মোহাম্মদ জিয়াউর রহমান

    1
    2 Comments
    • সুশাসন আর ন্যায়ের আকাঙ্ক্ষাটা আমাদের সবার

    • মোহাম্মদ জিয়াউর রহমান, ‘এই মাটিতে জন্ম আমার, এই মাটিতেই কবর’—এমন শক্তিশালী পঙক্তির মাধ্যমে আপনি দেশের প্রতি যে গভীর মমতা ও দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন, তা আমাদের হৃদয়ে নাড়া দেয় এবং আপনার লেখনী যেন ভবিষ্যতের সুন্দর আগামীর প্রত্যয়ে আরও বেগবান হয়।

Skip to toolbar