-
‘বিষ সম শত্রু ‘
প্রথম যেইদিন আমি পতিজনের সঙ্গে তাহাকে আবিষ্কার করিলাম মনে হইলো যেন আমার মাথার উপর আকাশ ভাঙিয়া পড়িল। জন্মাবধি কোনোদিন আমার মনে যেইখানে কাহারো প্রতি কোনোরূপ বিরূপ ধারণা করিবার অবকাশই হয় নাই, সেইখানে ঘেন্না করা তো বহু দূরের বিষয়ই ছিলো বৈকি। কিন্ত যাহার সহিত আজিকে আমার প্রাণনাথ পরিচয় ঘটাইয়া দিলেন তাহাকে কি করিয়া,
কোন শক্তিতে আমি গ্রহণ করিয়া লই সমাদরে?পরিচয়ের প্রথম দিনই সূচালো নখ দ্বারা পতিজনের গলদেশে কিঞ্চিৎ গর্ত করিয়াই ক্ষান্ত হইয়া গিয়াছিলাম। নিদ্রাহীন রাত্রিতে মাঝে মধ্যেই মনে হইতেছিলো মুষ্ঠিবদ্ধ হস্তে
সজোরে একখানি ঘুষি মারিয়া বসি তাহার বাঁশির মতো নাকখানিতে। কিন্ত পরক্ষনেই সেই অনির্বচনীয়, নিন্দিত কাজ হইতে নিজেকে বিরত করিয়া রাখি। বিধাতা আমাকে ধৈর্য দিয়াছেন অসীম। সেই ধৈর্য্যের পরীক্ষা দিতে নিজেকে প্রস্তুত করিবার মনস্থ করিলাম সেই দিন থাকিয়া।দিবা -নিশি নিত্যই নিদারুন মর্মবেদনায় অতিবাহিত হইতে থাকে মোর জীবনখানি। বিধাতার সহিত মনে মনে তর্ক যুদ্ধ চলিত -এই বিশাল বসুন্ধরায় উনি আমার মতো নিতান্তই তুচ্ছ একজনকেই কেন বাছিয়া নিলেন এই ব্যাথা বহিবার জন্য। আমিতো তাহাকে নিয়া আনন্দেই ছিলাম। কেন, কেন
বিধাতা তুমি বিষপাত্র সম্মুখে ধরাইয়া দিলা?
আমি ইহাকে না পারিতেছি ধরিতে,গিলিতে, ফেলিতে কিম্বা না পারিতেছি সহ্য করিয়া নীরবে দিনাতিপাত করিতে। শুধু মনে মনে
ভাবিতাম,
” আমি জেনে -শুনে বিষ করেছি পান
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ “।কিন্ত বিষ পান না করিয়াও, বিষের
যন্ত্রনায় দগ্ধ হইতে হইতে -মাঝে মাঝেই মনে হইতো যখন একটুখানি শান্তির নিদ্রায় নিদ্রিত হইতে, তৎক্ষণাৎই নিজ শয্যা ত্যাগ করিয়া দ্বারস্থ হইতে হইতো আমার সংসার বাগানের দুই ফুটন্ত ফুলের শয্যাকক্ষে। তাহারা তখন আমার দুঃখ দেখিয়া মর্মাহত হইতো আর আমার নিস্তার পাইবার রাস্তা খুঁজিবার বিভিন্ন পথ বাৎলাইয়া দিতো। কিন্ত
অবস্থা তথৈবচ। অগত্যা আমার সেই বিষপেয়ালাকে সঙ্গে করিয়া অদ্যবধি যুদ্ধ করিয়া চলিতেছি।কেহ কি পারিবেন আমার
পতিজনের সেই সঙ্গীকে তাহার থাকিয়া দূরে সরাইয়া দিতে? পারিবেন কেহ তাহার নাসিকার হুংকার -গর্জনের যন্ত্রনা হইতে এই অসহায় ভগিণীটিকে বাঁচাইতে?3 Comments
Friends
Hasan Zahid হাসান জাহিদ
@hzwriter
নোমান খালভী
@nomankhalovi
Diponkor Sharma Partho
@parthodip218
কলমে পৃথিবী
@asin432
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Nahian Hasan
@hasan009
Lutful Haque Saran
@lutful2012
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
AdabenTatali
@adabentatali


ধন্যবাদ