তুলট | মেহজাবিন হাসান | Activity
*ভালোবাসাহীন সুখ *
আকাশকে ছোঁয়ার ইচ্ছেটাই হয়নি কখনো 
যে উচ্চতা, বিশালতাকে  ছুঁতে গেলে 
আমার নিজ সাধ্যের সীমানা পার হয়েও পেরুতে হবে যোজন যোজন পথ। 
সেই পথে হাঁটিনি বলেই হয়তো 
তাকে ছুঁতে না পারার বেদনাও নেই কোনো।। 
জীবনের নানা পর্বে নানা মানুষের ভালোবাসা
        পেয়েছি বিস্তর, 
সম কিম্বা হয়তো বেশিই ভালোবেসেছি তাদেরও  নিরন্তর।। 
আমার ভালোবাসা তাদের আটকে 
      রাখবে সারাজীবন 
এই দূরাশাকে দূরেই রেখেছি সযত্নে। 
কোনো ভালোবাসাই নয় চিরন্তন।। 
এই সত্যকে বুকে ধারণ করেছি বলেই হয়তো 
 আমার ভালোবাসার মানুষগুলো যখন 
    আকাশসম উচ্চতায় আসীন। 
তখন আর চেষ্টা করিনা সেখানে ভালোবাসার অস্তিত্বটুকু খুঁজতে।। 
কিন্তু চেষ্টা করেছি 
আমার ভালোবাসার জায়গায় 
কোনো মরিচা না ফেলতে।। 
তাইতো আজও হাসিমুখে বলতে পারি আমি 
ভালোবাসি সবাইকে একদম নির্ভেজালতায়।। 
পাইনা কষ্ট এতটুকুও তাদের ভালোবাসাটুকু 
হারিয়ে ফেলায়।।
       *ভালোবাসাহীন সুখ *
আকাশকে ছোঁয়ার ইচ্ছেটাই হয়নি কখনো
যে উচ্চতা, বিশালতাকে  ছুঁতে গেলে
আমার নিজ সাধ্যের সীমানা পার হয়েও পেরুতে হবে যোজন যোজন পথ।
সেই পথে হাঁটিনি বলেই হয়তো
তাকে ছুঁতে না পারার বেদনাও নেই কোনো।। 
জীবনের নানা পর্বে নানা মানুষের ভালোবাসা
        পেয়েছি বিস্তর,
সম কিম্বা হয়তো বেশিই ভালোবেসেছি তাদেরও  নিরন…Read More
'বিষ সম শত্রু '
প্রথম যেইদিন আমি পতিজনের  সঙ্গে তাহাকে আবিষ্কার করিলাম মনে হইলো যেন আমার মাথার উপর আকাশ ভাঙিয়া পড়িল। জন্মাবধি কোনোদিন আমার মনে যেইখানে কাহারো প্রতি কোনোরূপ বিরূপ ধারণা করিবার অবকাশই  হয় নাই, সেইখানে ঘেন্না করা তো বহু দূরের বিষয়ই ছিলো বৈকি। কিন্ত যাহার সহিত আজিকে আমার প্রাণনাথ পরিচয় ঘটাইয়া দিলেন তাহাকে কি করিয়া, 
কোন শক্তিতে আমি গ্রহণ করিয়া লই সমাদরে? 
    পরিচয়ের প্রথম দিনই সূচালো নখ  দ্বারা পতিজনের গলদেশে কিঞ্চিৎ গর্ত করিয়াই ক্ষান্ত হইয়া গিয়াছিলাম। নিদ্রাহীন রাত্রিতে মাঝে মধ্যেই মনে হইতেছিলো   মুষ্ঠিবদ্ধ হস্তে 
সজোরে একখানি ঘুষি মারিয়া বসি তাহার বাঁশির মতো নাকখানিতে। কিন্ত পরক্ষনেই সেই অনির্বচনীয়, নিন্দিত কাজ হইতে নিজেকে বিরত করিয়া রাখি। বিধাতা আমাকে ধৈর্য দিয়াছেন অসীম। সেই ধৈর্য্যের পরীক্ষা দিতে নিজেকে প্রস্তুত করিবার মনস্থ করিলাম সেই দিন থাকিয়া। 
দিবা -নিশি নিত্যই নিদারুন মর্মবেদনায় অতিবাহিত হইতে থাকে মোর জীবনখানি। বিধাতার সহিত মনে মনে তর্ক যুদ্ধ চলিত -এই বিশাল বসুন্ধরায় উনি আমার মতো নিতান্তই তুচ্ছ একজনকেই কেন বাছিয়া নিলেন এই ব্যাথা বহিবার জন্য। আমিতো তাহাকে নিয়া আনন্দেই ছিলাম। কেন, কেন 
বিধাতা তুমি বিষপাত্র সম্মুখে ধরাইয়া দিলা? 
আমি ইহাকে না পারিতেছি ধরিতে,গিলিতে,  ফেলিতে কিম্বা না পারিতেছি সহ্য করিয়া নীরবে দিনাতিপাত করিতে। শুধু মনে মনে 
ভাবিতাম, 
" আমি জেনে -শুনে বিষ করেছি পান 
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ "। 
  কিন্ত বিষ পান না করিয়াও, বিষের 
যন্ত্রনায় দগ্ধ হইতে হইতে -মাঝে মাঝেই মনে হইতো যখন একটুখানি শান্তির নিদ্রায় নিদ্রিত হইতে, তৎক্ষণাৎই নিজ শয্যা ত্যাগ করিয়া দ্বারস্থ হইতে হইতো আমার সংসার বাগানের দুই ফুটন্ত ফুলের শয্যাকক্ষে। তাহারা তখন আমার দুঃখ দেখিয়া মর্মাহত হইতো আর আমার নিস্তার পাইবার রাস্তা খুঁজিবার বিভিন্ন পথ বাৎলাইয়া দিতো। কিন্ত 
অবস্থা তথৈবচ। অগত্যা আমার সেই বিষপেয়ালাকে সঙ্গে করিয়া অদ্যবধি যুদ্ধ করিয়া চলিতেছি। 
কেহ কি পারিবেন আমার 
পতিজনের সেই সঙ্গীকে তাহার থাকিয়া দূরে সরাইয়া দিতে? পারিবেন কেহ তাহার নাসিকার হুংকার -গর্জনের যন্ত্রনা হইতে এই অসহায় ভগিণীটিকে বাঁচাইতে?
                  ‘বিষ সম শত্রু ‘
প্রথম যেইদিন আমি পতিজনের  সঙ্গে তাহাকে আবিষ্কার করিলাম মনে হইলো যেন আমার মাথার উপর আকাশ ভাঙিয়া পড়িল। জন্মাবধি কোনোদিন আমার মনে যেইখানে কাহারো প্রতি কোনোরূপ বিরূপ ধারণা করিবার অবকাশই  হয় নাই, সেইখানে ঘেন্না করা তো বহু দূরের বিষয়ই ছিলো বৈকি। কিন্ত যাহার সহিত আজিকে আমার প্রাণনাথ পরিচয় ঘটাইয়া দিলেন তাহাকে কি করিয়া…Read More
"অপ্রকাশিত  ভালোবাসা "
লাল গোলাপের ছোট্ট পাপড়িতে 
   জানিয়েছিলে যখন ভালোবাসার কথা,
   বুঝতে পারিনি আমি।
   বুঝিনি বা বুঝতে হয়তো চাইনি
ভালোবাসে আমায় কেউ একজন।
ছেলেবেলার ছেলেমানুষি ভেবে
     ভুলে যেতে চেয়েও পারিনি ভুলতে
           ভালোবাসার প্রথম আহ্বান টুকু।।
    অনন্তর নীরব হৃদয়ে জাগ্রত হতে 
                থাকে  ভালোবাসার অগ্নিগিরি।
  সেই অগ্নিগিরির ফুটন্ত স্ফুলিঙ্গকে
 রুখতে গিয়ে অহরহই করেছি মিথ্যাচার।
          প্রকাশিত হওয়ার ভয়ে                                  অপ্রকাশিত    সেই ভালোবাসা ।
          হৃদ-সমুদ্রে সদর্পে গর্জে ওঠা
                   ভালোবাসার ঢেউকে 
  বহু কষ্টে,বহু যত্নে থামিয়েছি। 
  শুধু এই ভয়ে -আমিতো পারবোনা                          
   টেনে নিতে শেষ কিনারায়                                 আমার ভালোবাসার তরীটুকু।।
  অবশেষে ভয়কে জয় করে
  যখন গিয়েছি প্রকাশিতে ভালোবাসা,
  জানালে তুমি সেটা ছিলোনা তোমার ভালোবাসা।  
     ছিলো শুধুই ছেলেমানুষি আবেগ।
   কষ্টের নিঃশ্বাসটুকু স্বযত্নে আড়াল করে
         বলেছিলাম ,
        "ভালো! বেঁচে গেলাম আমি 
   আমার হৃদকম্পনের উত্তাল তরঙ্গ হতে
              চিরদিনের তরে"।।
“অপ্রকাশিত  ভালোবাসা ”
লাল গোলাপের ছোট্ট পাপড়িতে
   জানিয়েছিলে যখন ভালোবাসার কথা,
   বুঝতে পারিনি আমি।
   বুঝিনি বা বুঝতে হয়তো চাইনি
ভালোবাসে আমায় কেউ একজন।
ছেলেবেলার ছেলেমানুষি ভেবে
     ভুলে যেতে চেয়েও পারিনি ভুলতে
           ভালোবাসার প্রথম আহ্বান টুকু।।
    অনন্তর নীরব হৃদয়ে জাগ্রত হতে
                থাকে  ভ…Read More
মেহজাবিন হাসান and শোয়েব ইবনে শাহীন are now friends
স্মৃতি (অনুকবিতা )
আমার চেয়ে সুখী আর 
             কে আছে বলো? 
কিন্ত স্মৃতি বলে খালি 
       পেছনে চলো। 
স্মৃতিতে জমে থাকা 
        পেছনের দিন, 
বর্তমানের সুখটাকে 
     করে যে  দেয় মলিন।
স্মৃতি (অনুকবিতা )
আমার চেয়ে সুখী আর
             কে আছে বলো?
কিন্ত স্মৃতি বলে খালি
       পেছনে চলো।
স্মৃতিতে জমে থাকা
        পেছনের দিন,
বর্তমানের সুখটাকে
     করে যে  দেয় মলিন। 
"অপারগতা "
আমিতো আমার সত্যটাকে নিয়েই
তোমার সামনে এসেছিলাম।
বিধাতার দেয়া জ্ঞান ভান্ডারে
সহজেই তরিয়ে গিয়েছিলাম
শিক্ষাজীবনের তরীখানি।
তথাপি মনের গহীনে
ছিল শুধুই ‌ এক টুকরো
ছোট্ট ভালোবাসায় পূর্ণ 
কোন এক গৃহ।
উচ্চাকাঙ্ক্ষা কিংবা নিজের জন্য নিজেকে
প্রতিষ্ঠায় করিনি কখনো মনোনিবেশ।
জন্মদাত্রী মায়ের ধৈর্যের সীমাহীনতা,
শাসন- স্নেহে আবৃত বাবার ভালোবাসায়
শিখেছিলাম শুধু বাসতে ভালো সবাইকে,
        দিয়ে সব স্বার্থের জলাঞ্জলি।
 তুমি অবিশ্বাস করেছিলে,
 ভেবেছিলে নিতান্তই আমার ছেলে মানুষী আলাপ।
 সময় পরিক্রমায় আমি হয়তোবা
  হব বিশাল কোন পদধারী!
তাইতো আমার কথাটুকুকে উড়িয়ে দিয়েই
    জড়িয়ে নিয়েছিলে নিজের জীবনে।
    আমিতো আমার ভালোবাসাতেই
    চেয়েছিলাম তোমাদের সবাইকে ভুলাতে,
    ভুলে গিয়ে নিজের যত সাফল্য গাঁথা।
    ঝড়ঝঞ্ঝা সব সামলিয়েছি শুধু আমার ভালবাসার  জোরে।
    তবে আজ কেন প্রশ্ন তোলো আমার অপারগতা নিয়ে?
    কেন পারো না মেনে নিতে                          আমিতো শুধু ভালোবাসাই চেয়েছি।
    চাইনি কোন যশ, প্রতিষ্ঠা।
 “অপারগতা ”
আমিতো আমার সত্যটাকে নিয়েই
তোমার সামনে এসেছিলাম।
বিধাতার দেয়া জ্ঞান ভান্ডারে
সহজেই তরিয়ে গিয়েছিলাম
শিক্ষাজীবনের তরীখানি।
তথাপি মনের গহীনে
ছিল শুধুই ‌ এক টুকরো
ছোট্ট ভালোবাসায় পূর্ণ
কোন এক গৃহ।
উচ্চাকাঙ্ক্ষা কিংবা নিজের জন্য নিজেকে
প্রতিষ্ঠায় করিনি কখনো মনোনিবেশ।
জন্মদাত্রী মায়ের ধৈর্যের সীমাহীনতা,
শাসন- স্নেহে…Read More
# বিবেকের দায়বদ্ধতায় 
সততার প্রতিজ্ঞায়, বিবেকের দায়বদ্ধতায় 
জীবনে ছাড় দিয়েছি বহুকিছু। 
আজন্ম বন্ধনের দৃঢ়তা করেছি আলগা 
নব্য বন্ধনটুকুর দৃঢ়তার আশায়। 
হৃদয়ের সরলতায় পারিনি আটকাতে 
 নতুন আসা প্রিয়জনকে, 
                শুধু ছিন্নতার ভয়ে   
    তার সাথে তারই পুরোনো বন্ধনগুলো।      
স্বকর্তব্য পালনে ছিলো 
শুধু নিজ বিবেকের দায়বদ্ধতা, 
সৃষ্টিকর্তার সন্তুষ্টি, 
সেখানে ছিলোনা কোনো অসততা। 
লোকদেখানো কর্তব্য থেকে 
থাকতে চেয়েছি বহুদুরে।       
বিনিময়ে পেলাম শুধু 
অবহেলা করার দোষে দুষ্ট হওয়ার 
অপমান, মানুষের কঠিন রূঢ় স্বরে। 
বিবেক আমাকে এতোটাই ভোগায় 
নিজ অধিকারের দাবী পারিনি আনতে সম্মুখপানে। 
অশান্তির কালো ঝড় কখন না জানি আঘাত হানে। 
স্বীয় পুরাতন, নব্য কোনো 
ভালোবাসারজনকেই পারিনি 
 আটকে রাখতে। 
চেয়েছি শুধু স্বার্থহীনতায় 
পারস্পরিক বন্ধনগুলো থাকুক চির অটুট। 
আমি না হয় পেলাম সব 
জীবনের ঐ পাড়ে 
সৃষ্টিকর্তার অপার ভালোবাসায় 
এই পৃথিবীর সকলের অগোচরে।।
 # বিবেকের দায়বদ্ধতায়
সততার প্রতিজ্ঞায়, বিবেকের দায়বদ্ধতায়
জীবনে ছাড় দিয়েছি বহুকিছু।
আজন্ম বন্ধনের দৃঢ়তা করেছি আলগা
নব্য বন্ধনটুকুর দৃঢ়তার আশায়।
হৃদয়ের সরলতায় পারিনি আটকাতে
 নতুন আসা প্রিয়জনকে,
                শুধু ছিন্নতার ভয়ে
    তার সাথে তারই পুরোনো বন্ধনগুলো।      
স্বকর্তব্য পালনে ছিলো
শুধু নিজ বিবেকের দায়বদ…Read More
বসন্তে কালবোশেখী 
পলাশ, শিমুলের প্রস্ফুটতায়  
আজ ফাল্গুনে বসন্তের আবাহন। 
ভালোবাসার বাঁধ ভাঙছে যেনো 
প্রতিটি হৃদয়ে প্রকাশ্যে 
বা সংগোপনে। 
পুরোনো ভালোবাসা এসেছে 
নতুন আঙ্গিকে। 
আবার হয়তো প্রকাশে উন্মুখ 
গোপন কোনো ভালোবাসা। 
কিন্তু ভালোবাসার 
এই চূড়ান্তক্ষণে 
এসেছে আবার কালবোশেখীর ছোবল 
 অন্য কারো জীবনে। 
ধরেছিলো হয়তো কেউ ভালোবাসার
একটি হাত চির নির্ভাবনায়, 
ভেবেছিলো কাটাবে সারাটিজীবন 
একসঙ্গে,  একসাথে। 
কিন্তু বিধাতার বিধান কি? 
যায় কি সেটা বলা? 
     হঠাৎ বসন্তে                                           এক অজানা কালবোশেখীর হানায় 
  অবেলায় সাঙ্গ হোলো 
   দুজনের এই পথ চলা।। 
Qaai
বসন্তে কালবোশেখী
পলাশ, শিমুলের প্রস্ফুটতায়
আজ ফাল্গুনে বসন্তের আবাহন।
ভালোবাসার বাঁধ ভাঙছে যেনো
প্রতিটি হৃদয়ে প্রকাশ্যে
বা সংগোপনে।
পুরোনো ভালোবাসা এসেছে
নতুন আঙ্গিকে।
আবার হয়তো প্রকাশে উন্মুখ
গোপন কোনো ভালোবাসা।
কিন্তু ভালোবাসার
এই চূড়ান্তক্ষণে
এসেছে আবার কালবোশেখীর ছোবল
 অন্য…Read More
" দুরুত্ব "
দূরত্বের  মাঝে নিত্য বসবাস মোর 
তার কাছে আসার আশায়। 
এক  পক্ষের  ভালোবাসায় 
যায়না ঘুচানো দূরত্বের এই দেয়াল। 
একই  গৃহ,  একই সাথে বসবাস 
তবুও কেন এই যোজন যোজন  দূরত্ব? 
পারিনি আমি আজও  তার /তাদের  মনের গভীরে দিতে  উঁকি 
ব্যার্থতার স্বীকারোক্তি নিতান্তই আমার 
দূরত্বের ব্যথাটুকু  যে তাই 
শুধুমাত্র আমারি উপলব্ধি।। 
অথচ, যে দূরত্ব দৃশ্যকর 
যায়না যাকে দেখা কভূ 
মনে  হয় যেনো সেই আছে 
আমার সার্বক্ষণিক ছায়া হয়ে, 
রেখেছে আমায় 
তাঁরই ভালোবাসার চাদরে বন্দি করে। 
যাঁর ভরসায় নিতে পারি আমি 
শত,  সহস্র দূরত্বের 
বেদনা -বিধুর বোঝা। 
সেই মহান সৃষ্টিকর্তার প্রতি জানাই 
হৃদয়- অন্তস্থলের অকৃত্রিম শুকরিয়া। 
জীবনের অন্তিমক্ষণ পর্যন্ত 
শুধু তাঁর ই সাথে 
হয়না যেনো কোনো দূরত্ব 
এই আশাতেই নিত্য চেষ্টা মোর 
নিয়ে সামান্যই ঈমানের নির্ভেজাল জোর।।
” দুরুত্ব ”
দূরত্বের  মাঝে নিত্য বসবাস মোর
তার কাছে আসার আশায়।
এক  পক্ষের  ভালোবাসায়
যায়না ঘুচানো দূরত্বের এই দেয়াল। 
একই  গৃহ,  একই সাথে বসবাস
তবুও কেন এই যোজন যোজন  দূরত্ব? 
পারিনি আমি আজও  তার /তাদের  মনের গভীরে দিতে  উঁকি
ব্যার্থতার স্বীকারোক্তি নিতান্তই আমার
দূরত্বের ব্যথাটুকু  যে তাই
শুধুমাত্র আমারি উপলব্ধি।। 
অথ…Read More
" পরিক্রমায় বোধ "
জীবন সূচনায় হাসি ছিলো অনিবার্য 
        নিজের অস্তিত্বটুকু জানাতে। 
ক্রমে ঘটে বোধোদয় 
জন্ম নেয়  সুখ অভিমান প্রকাশে
           কান্না হাসির। 
ভালোবাসার দেয়ালে ছিলাম আবদ্ধ  -
     অকারণেই প্রকাশিত ছিলো 
      সেই হাসি আর রোদনের। 
শিয়রে অনুভূত হতো যখন 
        ভালোবাসার পরশ 
      নিজেকে অবোধই  ভাবতাম। 
      ভরসার নিশ্চয়তায় 
নির্ভয়ে প্রকাশিত হতো সব ভাবনা। 
   জীবন পরিক্রমায় আসে ভিন্ন পরিবেশ 
               ইতি ঘটে চিরচেনার।
অচেনা পরিবেশে মানিয়ে নিতে নিতে 
যখন ক্লান্ত এই আমি
খুঁজে নিতে চাইতাম একটা নির্ভরতার হাত, 
তখনই জীবন দিলো বুঝিয়ে -
  ভালোবাসার মানুষ বদলায় 
  বদলায় ভালোবাসার ধরণ। 
যেটাকে ভাবতাম চিরস্থায়ী 
সেটাই যেন হয়ে গেলো বড্ড অচেনা। 
পরিবর্তনের সূতোয় তখন 
নিজেকে শুরু করলাম বুনতে। 
এখন আমি আর নির্ভরতার হাতটি খুঁজিনা,
অভিমানকে দিয়েছি বহুদুরে সরিয়ে। 
শুধু অস্তিত্বটুকু টিকিয়ে রাখতে 
নিজেকে নিয়েছি একটুখানি গুটিয়ে। 
জেনে গেছি আজ আমি 
অভিমানে শুধু হারাতেই হয় 
পাওয়া হয়না কিছুই।।
” পরিক্রমায় বোধ ”
জীবন সূচনায় হাসি ছিলো অনিবার্য
        নিজের অস্তিত্বটুকু জানাতে।
ক্রমে ঘটে বোধোদয়
জন্ম নেয়  সুখ অভিমান প্রকাশে
           কান্না হাসির।
ভালোবাসার দেয়ালে ছিলাম আবদ্ধ  –
     অকারণেই প্রকাশিত ছিলো
      সেই হাসি আর রোদনের।
শিয়রে অনুভূত হতো যখন
        ভালোবাসার পরশ
      নিজে…Read More