-
ক্লান্ত জীবন
__________আজকাল নিজেকে ,
বড্ড বেশী অপ্রয়োজনীয় মনে হয় !
মাঠ চৌচির গরমে
এক গ্লাস শীতল জল নয় ,
যেন শীতের কথা হয়ে
অতি অযত্নে কোন
দেরাজে বন্দি ।
দুই তিন বার শরীরে জরিয়ে
ধুলো ময়লা পরিস্কারের
অনুষঙ্গ হয়ে ওঠা-
এক সময়ের বর্ণিল পোষাকটি যেমন !
একটা পুরোনো আমার মতো ঠিক ,
যা নতুন কেনাতে ঈদ মনে হয়েছিলো
একদিন সকাল বেলাতে।
আজকাল নিজেকে ,
বড্ড বেশী অপ্রয়োজনীয় মনে হয় !
প্রিয় ফুলটির মতোই হয়তো
তাজা সুবাসে মুগ্ধ ওলি
দিন ফুরোতেই ঠাঁই হয় যার
ধুলো মলিন পথে ।
কখনোও অবহেলায় ,
ক্লান্তিতে অপমানে
সিলিং ফ্যানে ঝুলন্ত লাশের মতোই ,
আজকাল নিজেকে
একটা জ্যান্ত লাশ মনে হয় ।
আজকাল থেমে যাওয়া
এই আমাকে
বড্ড বেশী অপ্রয়োজনীয় মনে হয় ।।6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful




অসাধারণ!একরাশ মুগ্ধতা জানিয়ে গেলাম।