-
অপমৃত্যু
________সেই পাশুটে সন্ধ্যার কথা ,মনে আছে অনন্ত? হাস্নুহানার শরীরে যেভাবে বাসুকি লেপ্টে জরিয়ে থাকে ,ঠিক সেভাবে হ্যাঁ ঠিক সেভাবেই জরিয়ে ছিলে আমায় । রমনা পার্কের সেই সন্ধ্যা । একজন দু’জন করে সবাই যখন ধীর পায়ে বাড়ির পথ ধরেছে ,লাঠি হাতে পাহারাদার টহল দিতে দিতে কিছুটা সন্দিহান চোখে বারকয়েক তাকিয়ে আবার তার কাজে মন দিয়েছে ,পথ শিশুরা তাদের বিকিকিনি থামিয়ে দল বেঁধে গোল হয়ে পুকুরের দ্বিতীয় সিঁড়িতে বসে কার কতো টাকা বিক্রি হলো তা গোনায় ব্যাস্ত হয়ে পরেছে ,তখনও আমরা …
আমার হাত এতো শক্ত করে ধরেছিলে যে, ব্যাথা হচ্ছিলো তবুও ভালোলাগাও ছিলো । আগামী
দিনের স্বপ্ন দু’চোখ ভরে ছিলো ।
ফিরেছিলাম অনেক দেরীতে ,হলের অরুণা দি কে বেশ মোটা অংকের বকশিস ধরিয়ে দিয়ে তবেই হলে ঢুকতে হয়েছিলো সেদিন ।
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর তখন চারদিকে নিয়ন আলোর মোহস্বপ্ন দেখাতে শুরু করেছে ।
সেদিন রাতে খাওয়া বা ঘুম কোনটাই হয়নি ।
উৎকন্ঠা আর উত্তেজনায় কেটেছে সারারাত ।
বিয়ে শব্দটা আর দশটা মেয়ের মতো আমার মনেও তোলপার তুলে যাচ্ছিলো শুধু , অনেক অশংকা নিয়েও অদিতি’র হাতের জাদুতে ,শ্যামলা এই আমাকেও লাল বেনারসি, খোঁপায় বেলফুল এর মালা আর হালকা সাজে যেন অপ্সরি করে তুলেছিলো।
অদিতি, রোমেল আর আমি সেদিন – কাজি অফিস
বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত তোমার অপেক্ষা করেছিলাম অনন্ত । কিন্তু তুমি বোধ হয় প্রতিশ্রুতি ভুলে গিয়েছিলে ।
সেদিন অপমৃত্যু হয়েছিলো , স্বপ্নের , লাল বেনারসির আর কিছু শুভ্র বেলফুল মালার …6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful


কিছু বলার ভাষা খুজে পেলাম না শেষটা পড়ে। আপনার কাব্যশৈলী অনবদ্য। লিখে যান কবি।