Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    4 years, 6 months ago

    *হিমি’র ডায়েরী
    ______________

    আমার একান্ত ইচ্ছা থাকা স্বত্বেও আমি বলতে পারিনি ছবির ব্যক্তিটি কে তা আমি জানি এবং চিনি । আমি এটাও জানি যে , হিমি বা ওর করুণ মৃত্যুর সাথে দূর দূরান্ত পর্যন্ত তুষারের কোন সম্পর্ক নেই। কিন্তু আমি এও চাই যে, হিমির খুনিরা কঠোর শাস্তি পাক ।
    মাথায় রাজ্যের আশংকা নিয়ে চলেছি ।কিন্তু তবুও শুধু সঠিক সময়ের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার ছিলোনা আমার ।
    একটা ব্যাপারে নিশ্চিন্ত যে এবার খুনি কে তা ঠিকই বের হয়ে আসবে কারণ ঐ শয়তান টা ধরা পরেছে ।
    নেনু মিঞাকে জিজ্ঞাসা চলছে সেই সাথে কিছু কিছু এলাকায় নীলের সম্ভাব্য চেহারার স্কেচ ছড়িয়ে দেয়া হয়েছে ।
    কেমন যেন তা চোখে পরলেই বুকের ভিতর ধরাস ধরাস করেই যাচ্ছে ।
    তিনদিন পর্যন্ত নানান ধরনের শাস্তি নেনু মিঞার মুখ খোলাতে পারেনি তবে শেষতক সে নাকি বয়ান দেবে বলেছে তাই আজ আমার আবারো থানায় আগমন ।আর এই কাঁচের জানালা ওয়ালা ঘরে অপেক্ষা । অপেক্ষার সময় গুলো যে , কতো দীর্ঘ্য হয় তা যে অপেক্ষা করছে সেই শুধু বলতে পারবে ।
    জিজ্ঞাসাবাদ শুরু হলে আবারো অন্য কথা বলতে শুরু করলো নেনু মিঞা । ও বুঝে গেছে যে, ওর বয়ান রেকর্ড করা হবে । তাই আবোল তাবোল বলে যাচ্ছে । একসময় ইন্সপেক্টর তাঁর ধৈর্য্য হারালো । সাব ইন্সপেক্টরকে কি যেন ইসারা করতেই আবার প্রহার শুরু হলো , সেই শাস্তি আর চিৎকার দেখে অন্তরাত্মা যেন কেঁপে উঠতে লাগলো ।
    ভয়ানক ভয়ানক এক একটা শাস্তি চলতে থাকলো ঘন্টাখানেক পর মনে হয় নেনু মিঞা প্রহারের ভয়াবহতা বুঝতে পারলো এবং চিঁ চিঁ একধরনের আওয়াজে কথা বলে উঠলো যার সারমর্ম করলে দাঁড়ালো যে ,
    হিমি আত্মহত্যা করেনি ,তাকে হত্যা করা হয়েছে এবং তা করা হয়েছে নিতান্ত ক্রুর ভাবে ।
    আমি শুনছি আর চোখ বেয়ে পানি ঝড়ছে আবার
    মনটা ভেতর থেকে বিক্ষুব্ধ তীর হয়ে রক্ত ঝড়াচ্ছে ।
    (চলবে ) 11

    7
    6 Comments
Skip to toolbar