Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • রক্তজবার অধিকার
    মিহির চৌধুরী ইমন

    তোমাকে কি একটি গোলাপ দিতে পারি—
    ভালোবাসার প্রতীক করে?

    তোমার ললাটের লাল টিপটি আমার আঙুলের
    ছোঁয়ায় কেমন মানাবে— কখনো কি ভেবেছ?

    তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার
    সামান্য অধিকার কি আমায় দেবে?

    নাকি তোমার সৌন্দর্যের কাছে আমার সবটুকু
    ভালোবাসাই আজীবন শুধু দূরত্ব হয়ে থাকবে?

    2
    6 Comments
    • আপনার লেখাটির “তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার সামান্য অধিকার কি আমায় দেবে?” লাইনটি ভীষণ সুন্দর এবং এক নিবিড় ভালোবাসার অনুভূতি নিয়ে এসেছে। এই গভীর আবেগপূর্ণ শব্দগুলো প্রতিটি পাঠকের হৃদয়ে এক অদ্ভুত দোলা দিয়ে যায়, তাই এমন সুন্দর সৃষ্টির জন্য আপনাকে অনেক অভিনন্দন। আমাদের এই ছোট্ট আসরটি প্রাণবন্ত রাখতে আপনিও অন্যান্য সদস্যদের লেখায় নিয়মিত ভালোবাসা প্রকাশ করুন এবং সুন্দর কিছু মন্তব্য লিখে উৎসাহ দিন।

    • তোমার ললাটের লাল টিপটি আমার আঙুলের
      ছোঁয়ায় কেমন মানাবে— কখনো কি ভেবেছ?

    • রক্তজবার মতো লাল ভালোবাসা চেয়েও কবি দাঁড়িয়ে আছেন অধিকারহীন দূরত্বের কিনারায়…🖤

    • মিহির চৌধুরী ইমন, লেখাটা বেশ ছোঁয়াচে আর আবেগী হয়েছে। আপনার এই শব্দচয়নে রোমান্টিকতার এক দারুণ ছোঁয়া পেলাম। এমন সুন্দর অনুভূতির প্রকাশ সত্যি মন ভালো করে দেয়।

    • তোমার খোপায় একটি রক্তজবা গুঁজে দেওয়ার
      সামান্য অধিকার কি আমায় দেবে? এই লাইন টা মন ছুঁয়ে গেছে 🥰

Skip to toolbar