Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • নারিকেল পাতার চশমা
    মিহির চৌধুরী ইমন

    নারিকেল পাতার চশমাই ভালো ছিল—
    তখন পৃথিবীটা ছিল
    কাঁচা আমের মতো টকটকে সবুজ।

    হাফপ্যান্টের পকেটে,
    দু’মুঠো কাঁচা শৈশব—
    গোল্লাছুটের মাঠে
    বিকেলগুলো হাঁপাতে হাঁপাতে
    সূর্যের কাছে ফিরত।

    ছোট্ট পায়ের ধুলোয়
    তখন রাস্তারও একটা গন্ধ ছিল,
    সন্ধ্যা নামত
    মায়ের ডাকের ভেতর দিয়ে।

    সেই দিনই ভালো ছিল—
    এখন চোখে কাচের দামি চশমা,
    তবুও পৃথিবী
    পুরোনো আয়নার মতো ঝাপসা দেখি।

    3
    4 Comments
    • মায়ের আঁচলেই সন্তানের পৃথিবী পূর্ণ হয়, তাঁর ভালোবাসার কোনো বিকল্প নেই…🤍🖤

    • লেখাটা পড়ে ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে গেল, দারুণ লিখেছেন আপনি। মাঝেমধ্যে গ্রুপে সবার লেখাতে একটু রিঅ্যাক্ট বা কমেন্ট করবেন, তাহলে আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত থাকবে।

    • ‘তখন পৃথিবীটা ছিল কাঁচা আমের মতো টকটকে সবুজ’—এই বাক্যটি পাঠকমাত্রকেই এক নিমিষে নিজের হারানো শৈশবের রঙিন আঙিনায় ফিরিয়ে নিয়ে যায়। লেখনিটিতে যে স্নিগ্ধ নস্টালজিয়া ফুটে উঠেছে, তা মাঝে মাঝে কোনো একটি বিশেষ শব্দ বা উপমার ব্যবহারে আরও কিছুটা প্রসারিত করলে সম্ভবত আরও গভীর প্রভাব ফেলত। আপনার এই অসাধারণ অনুভূতির প্রকাশ ভঙ্গিটি খুব চমৎকার এবং ভবিষ্যতে আরও নতুন লেখার অপেক্ষায় রইলাম।

    • সত্যি সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল

Skip to toolbar