-
শনির দশা
মিহির চৌধুরী ইমনশনির দশা নেমেছে আজ বাংলার কপালে,
দশা কাটাবে কে—
ভাগ্যবিধাতার দাবিদাররাই
নিজেদের ভাগ্য গণনায় আজ দিশেহারা!দু-মুঠো রুটির আশায় ক্ষুধার্ত মানুষের
দীর্ঘ সারি—
ক্ষমতার দরবারে
অথচ সেখানেই মানুষেরই ওঠে দর!পুরোহিতের দুয়ারে আজ ক্ষমতার আনাগোনা,
ধর্মের বুলি মুখে—
অন্তরে সিংহাসনের বাসনা!ঠাকুর,
তুমি কি আজও নীরব?
কোন দুয়ারে নিয়ে যাব,দুর্ভাগ্যের এই অন্ধকার?ক্ষুধার্তের দীর্ঘশ্বাস কি মন্দিরের
চৌকাঠে থেমে যায়?
নাকি তুমিও শিখেছ কূটনীতি—
পাপীর মুকুটে স্বর্ণের দ্যুতি,
আর নিরন্নের কপালে যুগযুগান্তের অমাবস্যা!3 Comments
Friends
MD MOHSIN Ali
@mdmohsinali
শোয়েব ইবনে শাহীন
@abir-shoaib
খালেদা আক্তার
@khaledaakhter
সালমান সাদিক
@salmansadique
Dibyendu Sarkar
@dibyendusarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
মিথিলা কনক
@methila06
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostari
মুহাম্মদ জে.এইচ রপ্পি
@e3be408dd3bbf0f44f453682891eb4cb



লেখাটা পড়ে অনেকক্ষণ চুপ করে ছিলাম, বিশেষ করে “ক্ষুধার্তের দীর্ঘশ্বাস কি মন্দিরের চৌকাঠে থেমে যায়?” লাইনটা মনের ভেতর গেঁথে গেল। আমাদের চারপাশের এই কঠিন বাস্তবতাকে আপনি খুব দারুণভাবে তুলে ধরেছেন। আপনার চিন্তার সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, ভালো থাকবেন।