Profile Photo

মিহির চৌধুরী ইমনOffline

  • mihirChowdhuryEmon
  • মাটির কাছাকাছি একদিন
    – মিহির চৌধুরী ইমন

    একদিন
    বাংলার পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার সাথে
    চলে যাবো—
    পাথর ছুঁয়ে, শ্যাওলা ছুঁয়ে।

    কোন এক কৃষাণ বঁধুর সাথে
    পাকা ধানের গন্ধ মেখে
    কাকতাড়ুয়ার সাথে
    বসে থাকবো, মাটির কাছাকাছি একদিন।

    তারপর বহুদিন বহুমাস বহুবছর কেটে যাবে –
    বাংলার ঘরে ঘরে।

    কোন এক সন্ধ্যায়
    জুনাকি হয়ে জ্বলবো
    আবার ঝিঁঝি পোকার শব্দে
    তোমার কানে কানে গাইবো এই বাংলার গান

    4
    6 Comments
    • বাংলার মাটি, ঝরনা আর জোনাকির আলোয় মিশে যাওয়ার আকাঙ্ক্ষায় কবিতাটি শিকড়ের কাছে ফিরে আসার গান হয়ে উঠেছে…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মাটির সোঁদা গন্ধ আর স্নিগ্ধ প্রকৃতির কথা মনে পড়ে গেল। বিশেষ করে “পাকা ধানের গন্ধ মেখে” লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর ও সাবলীল একটা অনুভূতি শেয়ার করেছেন আপনি।

    • কবিতাটি যেন বাংলার প্রকৃতির বুকে আঁকা এক কোমল স্বপ্ন।

    • দারুণ অভিব্যাক্তি

    • মিহির চৌধুরী ইমন, মাটির ঘ্রাণ আর প্রকৃতির সাথে মিশে যাওয়ার এমন সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি হৃদয়ে এক অপূর্ব প্রশান্তি ছড়িয়ে দিল, তাই আপনি এমনভাবেই আপনার হৃদয়ের কথাগুলো লিখে যেতে থাকুন।

Skip to toolbar