Profile Photo

মিনহাজ লিমনOffline

  • Minhaz-Limon
  • Profile picture of মিনহাজ লিমন

    মিনহাজ লিমন

    • 3 years, 8 months ago

    বর্তমান
    মিনহজ লিমন

    তোমার নৌকো ভরা স্বপ্ন
    আর আমার আকাশ কুসুম চাওয়া
    কাশফুলের বাগান গুলো
    আমার অবহেলা

    মিথ্যে কিছু শব্দ দিয়ে
    ভালোবাসার গল্প লিখি
    তোমার অংক খাতায়

    হিসেব তবে মিলিয়ে দেখ
    সহজ সমীকরণ!
    আসলে মিথ্যে গুলো সত্যি সবই
    বাস্তবতার ভীড়ে

    জল রঙের সেই ছেড়া ক্যানভাসে
    যেমন তোমায় একেছিলাম
    কোন এক চৈতালি ধামারে,

    এখন আমার লুপ্ত সময়
    তুমিও তো ব্যস্ত ভীষণ
    স্বপ্ন গুলো অন্যভুবন
    বাষ্পে ভাপা পিঠার মতন

    3
    3 Comments
Skip to toolbar