-
কবি: মুহাম্মাদ আল-মামুন
তারিখ:১৪.০৪.২০২২ইং
কবিতা-:
নিষ্প্রভ পহেলা বৈশাখ
——————————-
আজ পহেলা বৈশাখের দিন
হাজারো সুখের স্মৃতির একদিন
তবুও যেনো কষ্টে যাচ্ছে দিন
যদি বিশ্বাসের মর্যাদা দিতে
তবে সুখ থাকতো চিরদিন
এখনও চরকির শব্দ শুনি
এখনও ভেঁপু বাঁশির ধ্বনি আসে কানে
এখনও খোঁপায় বেলীফুলের সুবাস
সুখ-দুঃখের ভাবনায় আন্দোলিত করে চলে
এখনো চোখ বুজলেই ভেসে উঠে
নববর্ষের সাজে দাঁড়িয়ে আছো সামনে
সেই হাসি,সেই মুখ,সেই নৃত্যকলা ছন্দে
আমি গাহি নতুন দিনের গান বিরহ কন্ঠে
মঙ্গলযাত্রায় সব অমঙ্গল নিজ কাঁধে লয়ে
ভালোবাসার পংক্তিগুলো এখনো আমায় ডাকে
আজ পহেলা বৈশাখের দিন
প্রিয় মুখ প্রিয়তমা বিহীন।9 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



আবার এলো নতুন বছর,
সবার মাঝে খুশির তান।
আয় ছেলেরা আয় মেয়েরা,
খুশিতে আজ গাই গান।
নতুন বছর হোকনা শুভ,
আসুক সবার রঙিন দিন,
সবার জীবন ভরে উঠুক,
ঘুচিয়ে সব অশুভ ঋণ।