-
কবিতা-৩৮০।
নিঃসঙ্গ সফর
——————
সঙ্গ ভুলে নিঃসঙ্গতায় আড়াল করি যত
মনের ভেতরে থাকা প্রিয়জন ঘিরে ধরে তত
একা ভাবনায় একা চলায় মন থেকে উঁকি দেয় কেও
নিঃসঙ্গ থাকা প্রকৃতি দেখা চাঁদের দেশেও কেও
একলা পথে গভীর রাতে ল্যাম্পপোস্টেও কেও
আঁধারে জোনাক আলো,চাঁদ দেখার গল্পে ডাকছে কেও
ঐ সাগরে ডুবছে সূর্য হাতছানি দিচ্ছে যেনো কেও
মনের ভুবনে হাজারো বসতি নিঃসঙ্গ কেমনে রই
একলা ঘরে একলা মানব হাজার স্মৃতির রব
নিঃসঙ্গতায় গেয়ে উঠা গানে মনেতে উঠে শত কলরব
নিঃসঙ্গ জীবনে স্বপ্ন ঘুমায় আমার স্বপ্ন জেগে রয়
নিঃসঙ্গ সফরে তাই জনতার মাঝে নির্জনতা খুঁজে লই।8 Comments
Friends
md.iqbal hussain
@loneliness-boy1
Jannatun Nur
@jannatun-nur
নন্দিনী
@nandini-chowdhuri
Nahian Hasan
@hasan009
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Borno
@biborno
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
তিমিরে আসক্ত
@mp3010



সুন্দর