Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 10 months ago

    কবি:মুহাম্মদ আল-মামুন
    তারিখ: ২৯.০৭.২২ইং
    গীতিকবিতা-৩৯২।
    আমি যাচ্ছি চলে দূরে-দূরে
    ———————————–
    আমি যাচ্ছি চলে দূরে-দূরে
    তুমি যাচ্ছো ক্রমেই সরে-সরে
    মনের ভেতর জ্বলছে তারা
    দূরে থেকেও পাচ্ছি সারা
    শরতের ঐ পূর্ণিমা রাতে
    মন যে হইছে উতলা
    আমি যাচ্ছি চলে দূরে-দূরে
    তুমি যাচ্ছো ক্রমেই সরে-সরে ।।

    আঁধার কালো চাঁদ ভালো
    মনের দেনার ছুটি হলো
    হেমন্তকালে,হেমন্তকালে
    দূরে সে তো রয়না দূরে
    বুকের মাঝে ঝড় তুলে
    বৈশাখী,বৈশাখী ঝড়ে
    দূরে থেকেও পাচ্ছি সারা
    পূর্ণিমা রাতে,পূর্ণিমা রাতে।।

    রঙে রঙে রঙের মেলা
    রংধনু যে যায় পালাইয়া
    ঢেউয়ে ঢেউয়ে মন দোলে
    বর্ষারও বানে,বর্ষারও বানে
    মাতমাতি,ডাকাডাকি কুহু কুহু
    বসন্তেরও ,বসন্তেরও কালে,
    আমি যাচ্ছি চলে দূরে-দূরে
    তুমি যাচ্ছো ক্রমেই সরে-সরে
    মনের ভেতর জ্বলছে তারা
    দূরে থেকেও পাচ্ছি সারা ।।

    10
    4 Comments
    • চমৎকার গীতিকাব্য!

    • ধন্যবাদ Shajib

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 July 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • ধন্যবাদ সবাইকে।

Skip to toolbar