Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 8 months ago

    কবিঃমুহাম্মাদ আল-মামুন
    তারিখঃ২০.০৯.২২ইং
    কবিতাঃ
    অদৃশ্য অনুভূতির স্পর্শ
    ———————————–
    আমার কষ্টগুলো তোমায় স্পর্শ করে ঠিক’ই
    কেউ বুঝুক আর না বুঝুক আমি বুঝি
    তোমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে
    কাউকে বুঝতে না দিয়ে পিড়া সয়ে চলছো
    আমি ঠিক’ই বুঝি তোমার মলিন মুখ দেখে।

    আমার খুশি তোমাকেও আন্দোলিত করে
    কেউ বুঝুক আর নাই বুঝুক আমি বুঝি
    তোমার ঐ ঠোঁটের কোনে লুকানো হাসি
    নিজেকে আড়াল করে উল্লাসে মাতো অতি
    আমি ঠিক’ই বুঝি তোমার ছলা-কলা ছন্দে।

    আমার অনুভূতিগুলো তোমার মন চুরি করে নেয়
    কেউ বুঝুক আর না বুঝুক আমি বুঝি
    তোমার প্রাণের আবেগ ব্যাকুল করে মোরে
    আষ্টেপৃষ্ঠে জড়ায়ে রাখো অহর্নিশ ভাবনাতে
    অদৃশ্য অনুভূতির স্পর্শ সদা তোমাতে-আমাতে।

    4
    4 Comments
Skip to toolbar