Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 8 months ago

    কবি-মুহাম্মদ আল-মামুন
    তারিখঃ০৭.১০.২২ইং
    কবিতাঃ৪১৯।
    পদদলিত ভলোবাসা
    —————————-
    ঝরাপাতার মতো পদদলিত ভালোবাসা
    বিবর্ণ-মলিন আবেগ অনুভূতিহীন পথচলা
    কোলাহল নেই,নেই কাছে পাবার ব্যাকুলতা
    অদৃশ্য গন্তব্য সম্মুখ পথ জীবন আঁধার খেলা।

    স্থির দাঁড়িয়ে থাকা মিনারের মতো ভালোবাসা
    রোদ-বৃষ্টি-ঝড় বজ্রের আঘাত পদদলিত জীবন আয়ু
    প্রতিকার নেই,প্রতিবাদ নেই শুধু সয়ে যাওয়ার রীতি
    নিরুত্তেজ দৃষ্টি নিথর ভাবনা অবহেলায় রচিত স্মৃতি।

    ভালোবাসা আজ মিছিলে দাবী আদায়ে পদদলিত
    ঝলসানো দেহ পিচডালা পথ কবর খুঁড়ছে নিত্য
    শেয়াল কুকুরের লোলুপ দৃষ্টি পোকামাকড়ের ঘরবসতি
    মাটির দেহ পদদলিত মাটির আবাসনে চির নিদ্রিত।

    ভালোবাসা আজ পৃথিবীর সীমানার বাইরে কক্ষচ্যুত
    আত্মচিৎকার ফেরি করে ফিরছে গ্রহ থেকে গ্রহান্তরে
    পদদলিত হচ্ছে গ্রহে গ্রহে বিশ্বাস-অবিশ্বাসের ধূম্রজালে
    অদৃশ্য অস্পৃশ্য যাতনা পদদলিত করে চলে মর্মে মর্মে।

    8
    2 Comments
Skip to toolbar