-
বাজারে মানববন্ধন
বাজারে বিকেলে কয়েকশ’ মানুষ জড়ো হয়েছিলেন একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে। তাদের সবার একটাই দাবি, বরখাস্ত হওয়া সহকারী প্রধান শিক্ষক ইসলামকে স্বপদে বহাল করা। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিলও করেন। তাদের ক্ষোভের মূল কারণ ছিল মেহেরুন নেসা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মেদের উপর। মেহেরুন নেসা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মল্লিক এবং ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মেদ সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর পক্ষে অংশ নিয়েছিলেন। অপরদিকে, সহকারী প্রধান শিক্ষক ইসলাম অন্য প্রার্থীর পক্ষে অংশ নিয়েছিলেন। নির্বাচনে ইসলামের সমর্থিত প্রার্থী পরাজিত হওয়ায় শুরু হয় দ্বন্দ্ব। প্রধান শিক্ষক ও সভাপতির রোষানলে পড়ে যান ইসলাম। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদ করায় আগেই তিনি প্রধান শিক্ষকের ক্রোধের পাত্র হয়ে উঠেছিলেন। এই পরিস্থিতির ফলস্বরূপ প্রধান শিক্ষক ও সভাপতির যোগসাজসে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়।
সহকারী প্রধান শিক্ষক ইসলাম বলেন, “করোনাকালীন এসএসসির পরীক্ষা সংক্ষিপ্ত করায় ফরম ফিলাপের টাকা ফেরত আসে স্কুলে, যা শিক্ষার্থীদের ফেরত দেয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক ওই টাকা ফেরত দেননি। আমি একাধিকবার তাকে বলেছি, টাকা শিক্ষার্থীদের বুঝে দিন। কিন্তু তিনি আমার কথা শোনেননি। আমি টাকা ফেরত দিতে বলেছি বলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে যান। এছাড়া বিভিন্ন সময় স্কুলে নানা অনিয়মের প্রতিবাদ করায় তিনি আমার ওপর ক্ষুব্ধ হন।”
ইসলাম আরও বলেন, “সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতি এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। আমি অপর এক প্রার্থীর পক্ষে নির্বাচন করি। নির্বাচনে আমার প্রার্থী পরাজিত হন। এরপর থেকেই প্রধান শিক্ষক ও সভাপতি আমাকে স্কুল থেকে বের করে দেয়ার চেষ্টা শুরু করেন। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে আমাকে বরখাস্তের কাগজ ধরিয়ে দেন।”মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন বলেন, “ইসলাম একজন প্রতিবাদী মানুষ। সবসময় তিনি ন্যায়ের পথে থাকেন। এ কারণেই প্রধান শিক্ষক ও সভাপতি তাকে দেখতে পারেন না। অন্যায়ের প্রতিবাদ করাতেই তাকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও মতবিরোধ ছিল।”
এক শিক্ষার্থী মেহের হোসেন বলেন, “সিরাজুল স্যারের সঙ্গে অন্যায় করা হয়েছে। প্রধান শিক্ষকের নানা অনিয়মের প্রতিবাদ করাতেই স্যারকে বরখাস্ত করা হয়েছে। স্যারকে স্বপদে ফেরাতেই আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি।”
স্থানীয় বাসিন্দা মন্টু বলেন, “বর্তমানে স্কুলের সভাপতি আহম্মেদ। এর আগে তার ভাই খায়ের তিনিও এই স্কুলের সভাপতি ছিলেন। ওই সময়ও ইসলাম স্যারকে বরখাস্ত করা হয়েছিল। পরে তিনি স্বপদে বহাল হন। এরা দুই ভাই স্কুলটিকে রাজনীতির অঙ্গন বানিয়ে ফেলেছেন। তাদের স্বেচ্ছাচারিতার কারণে স্কুলে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক শিক্ষার্থী এখান থেকে অন্যত্র চলে যেতে চাচ্ছে। আমরা স্কুলে সুস্থ পরিবেশ চাই। জেলা প্রশাসকসহ উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক বলেন, “সহকারী প্রধান শিক্ষক ইসলামের বিরুদ্ধে এক অভিভাবক অভিযোগ দিয়েছেন সভাপতির কাছে। ওই অভিযোগে বলা হয়, ইসলাম স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে বাধ্য করেন। তার কথা না শুনলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সদস্যরা হলেন শুভ রহমান, স্বপন কুমার এবং আকিল সরদার। তারা এখনও তদন্ত প্রতিবেদন জমা দেননি। অভিযোগের পরিপ্রেক্ষিতেই সহকারী প্রধান শিক্ষক ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
3 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam



সর্ব শেষ কী হলো?