Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • নকল কী পাপ নয়?
    এখন তুলনামুলক পাবলিক পরীক্ষায় এখন কম নকল চলে। এটা আমার ব্যক্তিগত মতামত। অন্যদের মতে ভিন্ন হতে পারে। আমার স্কুল জীবনের পাবলিক পরীক্ষা মানে এসএসসি পরীক্ষার হলে আমি নিজে প্রচুর নকল করতে দেখেছি। পরীক্ষা হলে সহপাঠীদের নকল নিয়ে নানান কান্ডের স্বাক্ষীও আমি। পাবলিক পরীক্ষার সময় একবার জাতীয় পত্রিকায় হেড এসেছিল, পরীক্ষা নয় যেন বই মেলা হচ্ছে। পরীক্ষার সময় বইয়ের পাতা ছিঁড়ে দেখে দেখে লেখা তেমন অপরাধ নয় মনে করা হতো। হল প্রত্যবেক্ষক দেখেও না দেখার ভান করতো। কলেজে দ্বিতীয় বর্ষের সময় আমি আমাদের পার্শ্ববর্তী উপজেলায় কচুয়ায় একটি মাদ্রাসার পরীক্ষাতে যাই। যাই বলতে আমার এক আত্মীয়ের মেয়ে নিজন্তপুরে মাদ্রসায় দাখিল পরীক্ষা দিবে সাথে নিয়ে গেছে। আমি, শিক্ষার্থীর মা, শিক্ষার্থী এবং শিক্ষার্থীর চাচা মোট চারজন মাদ্রাসায় যাই। পরীক্ষার শুরু হবার আগেই মাদ্রসার আশে পাশে শিক্ষার্থীদের অভিভাবকের এক মহা মিলন উৎসব লক্ষ্য করলাম হাজার হাজার হাজার অভিভাবক। অভিভাবকদের মধ্যে অধিকাংশই এসেছে শিক্ষার্থীদের নকল সাপ্লাই দিতে। আমাকে এখানে এনেছে নকল লিখে দিতে বা বইয়ের পাতা ছিঁড়ে দিতে। আর নকল দিয়ে আসবে শিক্ষার্থীর চাচা। আমি ইতিপূর্বে পাবলিক পরীক্ষা হলের বাহিরের দৃশ্য দেখি নাই। এ যেন নকলের এক মহা উৎসব। মনে হয় পরীক্ষার হলের বাহিরে আরেক ধরণের পরীক্ষা।
    পরীক্ষা কেন্দ্রের বাহিরের অভিভাবকদের নকল দেওয়া এবং নকল সংগ্রহ করার কাজে কোন ম্যাজিস্টেট বা পুলিশের কোন চাপ থাকে না। থাকে না শিক্ষকের শর্তকতা বা সাবধানতা। দশ বারোজনের দলে চলে প্রশ্নের উত্তর খোঁজার কাজ। বইয়ে উত্তর না পেলে উত্তর হাতে লিখা। লিখা সমাপ্ত হলে বিশেষ লোকের মাধ্যমে বা পুলিশকে টাকা দিয়ে হলের ভিতরে পাঠানো হয়। বাহিরের প্রধান কাজ হলো কেন্দ্রের ভিতর থেকে প্রথমে প্রশ্ন বাহিরে আনা। তারপর নিজের আত্মীয় স্বজনকে দেয়া বা বিক্রি করা। শুনেছি পরীক্ষা কেন্দ্রের বাহিরেও মাঝে মধ্যে পুলিশ বা নির্বাহি ম্যাজিস্টেট নকল ধরা অভিযান চালায়। অভিযান চলার সময় শুরু হয় এলোমেলো দৌড় । যেভাবে যেদিকে যেতে পারে। অভিযান শেষ হলে আবার আগের মত মানুষের জটলা শুরু হয়। অনলাইন পত্রিকায় দেখলাম,নকল সরবরাহের ধরা পড়লেন পরীক্ষার্থীর মা। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ শুনানি শেষে পরীক্ষার্থীর মাকে ৫ হাজার এবং পরীক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করেন। উল্লেখ্য যে, এই মাদ্রাসার গণিত শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়াতেন এবং পরীক্ষার্থীদের ভালো ফলাফলের আশ্বাস দিয়ে দাখিল পরীক্ষায় নকল সরবরাহ করতেন। পরীক্ষায় নকল সরবরাহের জন্য তার প্রাইভেটের চাহিদা ছিল বেশি।

    4
    2 Comments
Skip to toolbar