-
কোন অভিভাবকই শিক্ষকের বেতের শাসনকে মেনে নিবে না।
একটা ছোট্ট গ্রামে, নরসিংদীর মনোহরদীতে, আকাশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক পঞ্চম শ্রেণির ছাত্র শুভ খুবই আগ্রহ নিয়ে পড়াশোনা করত। কিন্তু তার জীবনে এক দিন এমন এক ঘটনা ঘটে, যা সে কোনদিনও ভুলতে পারবে না।
শুভকে শুভর প্রধান শিক্ষক শফিউল্লাহ স্যারের নিকট প্রাইভট পড়ার তাগিদ দেয়, শুভ জানায় যে সে বাড়িতে প্রাইভেট পড়ে। এতে প্রধান শিক্ষক তার প্রতি রাগ করেন। দুপুরের দিকে, গণিত ক্লাস চলাকালে রুবেলের কলমের কালি শেষ হয়ে গেল। পেছনের সহপাঠীর কাছে কলম চাইতেই স্যার দেখে ফেললেন।স্যার তাকে রাগান্বিত হয়ে ঘাড় নিচু করে বেত দিয়ে মারতে লাগলেন। বেত ভেঙে গেলে স্যার আরেকটি বেত এনে আবারও মারলেন। শুভর হাত ও পিঠ ব্যথায় ভরে গেল। স্কুল থেকে বাড়ি ফিরে সে তার বাবা ও চাচাদের জানালে, তারা তাকে হাসপাতালে নিয়ে গেলেন।
শুভকে হাসপাতালে দেখতে আসলেন বিদ্যালয়ে সভাপতি। সভাপতি শুভ দেখে চিকিৎসার যাবতীয় খরচ বহন করেলেন এবং বললেন, আশা করি ভবিষতে আর এইরূপ হবে না। সভাপতি শুভর বাবা ও মায়ের সাথে আলাপ আলোচনা করলেন। শুভ মাথায় হাত বুলিয়ে দিলেন। এতে শুভর সকল মনো কষ্ট চলে গেল।
পরেরদিনই বিদ্যালয়ের এসএমসি এবং শিক্ষকদের সভা ডাকা হলো। সভায় অন্যান্য শিক্ষক স্বীকার করেছেন যে শফিউল্লাহ স্যার আগেও এইরকম করেছেন। সভাপতি বললেন, “শিক্ষার্থীকে মারধরের বিষয় শুনে আমরা তার বাড়িতে গিয়ে দেখেছি এবং চিকিৎসার জন্য কিছু টাকাও দিয়েছি। এর আগেও এমন ঘটনা ঘটেছে, তবে প্রতিবারই আমরা তাকে সাবধান করেছি।” অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সফিউল্লাহ বলেন, “আমি শুভকে ভালোর জন্য শাসন করেছি, তবে তার পরিবার বিষয়টি ভালোভাবে নেয়নি।” সভাপতি বললেন, কোন অভিভাবকই শিক্ষকের বেতের শাসনকে মেনে নিবে না। অনেক আলোচনা সমালোনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আজকে পর কোন শিক্ষার্থীকে ব্যত্রাঘাত করা যাবে না এবং শিক্ষকগণ কোন প্রাইভেট পড়াতে পারবেন না। শিক্ষার্থীরা লেখা পড়ায় দূর্বল হলে শিক্ষকগণ অতিরিক্ত ক্লাস করাবেন। অতিরিক্ত ক্লাসের ব্যয় বহন করবেন সভাপতি এবং এসএমসি।6 Comments-
-
ধন্যবাদ @drako
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


শিক্ষক যখন নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য বেত তুলে নেন তখন আবশ্যই তা হিংস্রতা।