Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: প্রকৃত শিক্ষা
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৫/১১/২০২৪

    বইয়ের পাতায় যতই জ্ঞান লেখা থাক,
    হৃদয়ের শিক্ষা কি আসে তাতে প্রকাশ?
    মানুষ হতে হলে চাই হৃদয়ের পরশ,
    নয়তো সব শিক্ষাই নিছক অহংকারে বর্ষ।

    অশিক্ষিত হাতে থাকে সৎ মনের জ্বালা,
    ভাষা তাদের সাধারণ, তবু সততার পালা।
    সহানুভূতির কথা তাদের সহজ মুখে,
    বিনয়ের বন্ধনে সবাইকে বেঁধে রাখে সুখে।

    প্রকৃত শিক্ষা তো বইয়ের পাতায় নয়,
    আচরণে ফুটে ওঠে, মমতায় হয় জয়।
    যার হৃদয়ে আছে স্নেহ আর শ্রদ্ধা,
    সেই তো প্রকৃত শিক্ষিত, জানে সত্যের মর্মদা।

    কাগজের সার্টিফিকেটে কি আসে যায়,
    যদি মন থাকে কঠিন, ভালোবাসা না পায়।
    তাই বলি, প্রকৃত শিক্ষা হৃদয়ে স্থান পায়,
    যার জীবনে থাকে মানবতার আলোয় জয়।

    3
    6 Comments
Skip to toolbar