Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ: বইয়ের পৃথিবী
    কবির নামঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৫/১১/২০২৪

    বই এক মায়াবী জগৎ, ক্লোরফর্মের মতো,
    মনকে টানে ভেতরে, জাগায় যত অনুভবের ক্ষত।
    পৃথিবীর মাঝে আরেক পৃথিবী গড়ে,
    জ্ঞান আর আনন্দের প্রদীপ জ্বলে মৃদু করে।

    লেখক আসে, লেখক চলে যায়,
    শুধু রেখে যায় কথার ধারা, হৃদয়ের আখ্যান।
    খ্যাতি-অর্থ কিছুই নয়, থাকে শুধু শব্দের বীজ,
    তাদের সৃষ্টিতে গড়ে উঠে ভবিষ্যতের মঞ্চ।

    তাদের তপস্যা, স্বপ্ন, ব্যথা আর আশা,
    সবাই মিলে হয় এক বইয়ের ভালোবাসা।
    যে বইয়ের পাতায় লেখা অমর সেই বাণী,
    তাই তো বই আমাদের মনের অনন্ত জীবনী।

    প্রজন্মের পর প্রজন্ম পায় নতুন দিশা,
    লেখকের বইয়ে খুঁজে নেয় জীবনের আশা।
    বই হয়ে ওঠে সেই সেতু, অনন্ত কালের,
    যা ভাসায় আমাদের ভাবনার ঢেউ, অজানার জলে।

    3
    4 Comments
Skip to toolbar