Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • গল্পের নাম: জাতির কারিগর
    লেখকঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৭/১১/২০২৪

    অনেক দিন পর গ্রামে এসেছি। হঠাৎ দেখা হলো মনুর সাথে। এসএসসি পরীক্ষার পর থেকে তাকে দেখিনি। সে বিদেশে পাড়ি জমিয়েছিল, আর আমি কলেজে ভর্তি হয়েছি। এরপর এমএসসি শেষ করে শহরে স্কুল শিক্ষকতা করছি। আর মনু এখন গ্রামের প্রভাবশালী ধনী কৃষি উদ্যোক্তা।

    মনু আজ আর সেদিনের সেই সাধারণ ছেলেটি নয়। তার বিশাল কৃষি খামারে শতাধিক মানুষ কাজ করে। গ্রামের কৃষি উন্নয়নে তার অবদান অপরিসীম। যে গ্রামে কৃষি একসময় কষ্টের প্রতীক ছিল, মনুর হাত ধরে সেখানকার মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখে।

    আমাকে দেখে মনু হাসল, বলল, “দোস্ত তুই জাতির সেরা ব্যক্তি। তুই শিক্ষক, মানুষের জীবনে আলো ছড়াস।”
    আমি মুচকি হেসে বললাম, “আর তুই জাতির ধারক ও বাহক। তুই ছাড়া দেশের চাকা থেমে যাবে।”
    মনু মাথা নেড়ে বলল, “দোস্ত, তোরা দেশ গড়ার কারিগর। তোরাই মানুষ তৈরি করিস। আমরা শুধু মাঠে ফসল ফলাই।”

    আমাদের কথোপকথন শুনে গ্রামের কয়েকজন দাঁড়িয়ে হাসল। তারা বুঝল, জাতি গড়ার পথে আমরা সবাই গুরুত্বপূর্ণ। কেউ শিক্ষার আলো জ্বালায়, কেউ মাটি চাষ করে জীবন বাঁচায়। আমাদের কাজ ভিন্ন হলেও লক্ষ্য একটাই—জাতিকে এগিয়ে নেওয়া।

    3
    2 Comments
Skip to toolbar