Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনাম – শিষ্টাচারের শোভা
    কলমে- মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখ-১৯ /১১/২০২৪ ইং

    শিষ্টাচার জীবনের শোভা, মানবতার গান,
    ভদ্রতায় জাগে হৃদয়, জাগে আলোর মান।
    নম্রতায় থাকে শক্তি, সদাচরণে দীপ্তি,
    শিষ্টাচারের স্পর্শে সৃষ্ট হয় নতুন পৃথিবী।

    কথায় মধু মাখা, আচরণে স্নেহ,
    সম্মানের ছোঁয়ায় দূরে যায় সব ক্লেশ।
    সমাজ হয় শান্তিময়, সম্পর্ক হয় দৃঢ়,
    শিষ্টাচারের আলোতে দুঃখ লাগে ভিন্ন রূপ।

    শিক্ষা দাও শিশুকে, শিষ্টাচারের পাঠ,
    অন্ধকারে হোক তারা আলোকিত রাত।
    জীবনের প্রতিটি ধাপে, শালীনতা বজায়,
    শিষ্টাচারের শোভা ছড়াক দিগন্তে সর্বদায়।

    5
    4 Comments
Skip to toolbar