-
শিরোনাম: মুক্তির লড়াই
কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ১২/১২/২০২৪অধিকারের লড়াই বাংলার মাটিতে,
শোষণের আগুনে পুড়েছে যে রাত্রিতে।
স্বপ্ন দেখেছিল যারা মুক্তির আলোয়,
অধিকার আজও রয়ে গেছে ছায়ায়।ব্রিটিশ গেল, এলো পাকিস্তান,
শোষণের রূপ বদল, রইল অমান।
একাত্তরে লুঙ্গি-গেঞ্জি পরে,
গর্জে উঠল বাংলার ছেলে-ধরে।অস্ত্রহীন বুক, তবু সাহস অটুট,
জিতল যুদ্ধ, পেল না মুক্ত।
গণতন্ত্রের আশা, অধিকার দাবি,
পঞ্চাশ পেরিয়ে আজও জাগে সেই দাবি।চব্বিশের সংগ্রাম, জীবন বিলিয়ে,
কোটা সংস্কারে রক্ত ঝরিয়ে।
যেখানে শিক্ষার্থী ছিল একা,
সঙ্গে এল শ্রমিক, মজুর, রিকশাওয়ালা।শোষণ, বৈষম্যহীন এক সমাজ,
কবে হবে পূর্ণ, সেই প্রশ্ন আজ।
রাজনীতির স্বপ্ন, মায়াবী ছবিতে,
বাস্তবের জীবন রইল দূরত্বে।তরুণ প্রজন্ম, দায়িত্ব তোমার,
এই বৈষম্যের শেষ হবে যাদের হাত ধরে।
গড়বে তারা নতুন এক দেশ,
যেখানে থাকবে মুক্তি আর শেষ।তোমাদের সঙ্গেই শোষণ যাবে,
তোমাদের হাতেই মুক্তি পাবে।
তাই এসো সবাই, হাত বাড়িয়ে,
নতুন এক ইতিহাস লিখি, বাঁচিয়ে।2 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!