Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ গ্রাম্যমেলার গান
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৭/১২/২০২৪

    ধূসর জীবন, একঘেয়ে পথ,
    আনে মেলা নব আনন্দের রথ।
    গ্রামীণ মাঠে বাজে বাঁশির সুর,
    জেগে ওঠে প্রাণ, ভাসে খুশির নূপুর।
    নদীর তীরে, বটের ছায়া,
    মেলা বসে—মিলন মায়া।
    দূর দূরান্তে আসে জনতা,
    সাজে দোকান, স্বপ্নে ভরা ব্যস্ততা।
    ছোট্ট হাত ধরে মায়ের আঁচল,
    বাচ্চারা ছুটে পায় খেলনার সম্বল।
    মাটির পুতুল, বাঁশির তান,
    সাজে গায়ে রঙিন ব্যানার গাঁথা গান।
    কৃষকের ঘামে লাল শস্য মাঠ,
    মেলায় জমে উঠুক বেচাকেনার হাট।
    কুমার-কামার, তাঁতী-মিস্ত্রী,
    তাদের ঘরে আসে হাসির কিস্তি।
    নাগরদোলা ঘোরে উড়ন্ত আনন্দে,
    গানে কবিগান বাজে পুরোনো ছন্দে।
    বাউল ফকির গায় জীবনের গান,
    মেলার মাঠে জমে তীর্থের মান।
    মুড়ি-মুড়কি, খাজা-বাদাম,
    শিশুর হাতে খেলনা রঙিন সাদা জাম।
    বাড়ির মেয়ের চুড়ি-কাঁথা সাজ,
    রং-বেরঙের পসরা যেন রূপের মেলামাজ।
    মেলায় মিলে জনতার প্রাণ,
    বিভেদ ভোলে সবার সমান।
    শ্রমজীবীর সুখের হাসি,
    গ্রাম বাংলার প্রাণে আঁকে খুশির আভাসি।
    তাই চাই মেলায় বাঁচুক ঐতিহ্য,
    গ্রামের আকাশে উঠুক নতুন বিজয়।
    সরকারি হাত বাড়িয়ে দিক পাশে,
    সংস্কৃতির মেলা বেঁচে থাকুক সব দেশে।
    ধ্বনিত হোক মেলার ঐকতান গান,
    এ মেলাই তো বাঙালির প্রাণ।
    ধূসর পথে ফের ফুটুক ফুল,
    গ্রাম্যমেলায় থাকুক আনন্দের কূল।

Skip to toolbar