Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ নিঃশব্দ বীরাঙ্গনা
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৮/১২/২০২৪

    ধোঁয়াটে আকাশ, রক্তে লাল
    পঁচিশে মার্চের সেই অশ্রু ঝরা রাত।
    তোমরা দাঁড়িয়ে ছিলে, যুদ্ধের ডাকে
    মায়ের মুখে ছিল সাহসের প্রগাঢ় অঙ্গীকার।

    নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ-
    কে ছিল না তবু একাত্তরের যুদ্ধে!
    তোমরা ছিলে নীরব শৃঙ্খল ভাঙার,
    ছিলে শত্রুর চোখে আগুনের ঝলকানি।

    কেউ ছিল রান্নার চুলায় আগুন জ্বালানো,
    কেউ তুলে নিয়েছিল রাইফেলের গর্জন।
    তারামন, কাঁকন আর মিতিলের মতো
    তোমরাও ধরেছিলে মুক্তির অস্ত্র,
    স্বাধীনতা ছিল শপথের একমাত্র পথ।

    মায়ের বুক ছিল আশ্রয় শূন্য,
    শত্রুর বুলেট আর বেয়নেটের তীক্ষ্ণ নিঃশ্বাসে।
    তোমরা ছিলে সেবার মোমবাতি,
    ক্ষত-বিক্ষত বীরের শরীরে ছুঁয়েছিলে মমতার জল।

    ক্যাম্পের অন্ধকারে আটকে ছিল অনেকে,
    তবু মন ছিল স্বাধীনতার দীপ জ্বালানো।
    শরীর হয়েছিল নিপীড়নের পাণ্ডুলিপি,
    কিন্তু আত্মা ছিল গর্জে ওঠা এক অগ্নিবাণী।

    যুদ্ধের পরেও শুরু হয় আরেক যুদ্ধ,
    সমাজের চোখে তোমরা ছিলে কলঙ্কের কাঁটা।
    মায়ের গর্ভে জন্ম নেওয়া যুদ্ধশিশুরা
    পেয়েছিল ঘৃণার ভারী বোঝা।

    কিন্তু তোমরা তো বীরাঙ্গনা,
    স্বাধীনতার সূর্য তোমাদেরই ঋণী।
    আজও দাঁড়িয়ে আছো নিঃশব্দ পাহারায়,
    মুক্তির প্রান্তরজুড়ে তোমাদের নাম-
    স্বর্ণাক্ষরে লেখা বীরত্বের ইতিহাস।

    2
    9 Comments
Skip to toolbar