Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • জয় বাংলা
    মুহাম্মদ সাইফুল ইসলাম

    এখনো চোখে ভাসে মায়ের ছবি
    পরাধীন থাকবনা এমন দাবি।
    জনতারা জনে জনে
    রের্সকোর্স ময়দানে
    সাতই মার্চে শেখ মুজিব এলেন।
    ইতিহাস সেরা সেই ভাষণ দিলেন ;
    জনতার কাংখিত ঘোষণা দিলেন।
    এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
    এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম।
    বজ্রকণ্ঠে বলেন জয়বাংলা
    ঐ জয়বাংলা ঐ জয় বাংলা।।

    সময় গড়িয়ে গেল ক্যালেন্ডারে
    পঁচিশে মার্চ রাতের অন্ধকারে।
    আবাসিক ফুটপাতে
    হানা দিল ঘুম রাতে।
    সেরাতেই খুলেছিল মৃত্যুর খাতা।
    অপারেশন সার্চ লাইট ফাঁদ পাতা।
    জ্বেলে পুড়ে ছারখার করে যাতা।
    বাংলা মায়ের ছেলে, পাগল পারা,
    রাইফেল হাতে তুলে দিশা হারা।
    প্রতিশোধ নিতে বলে জয় বাংলা
    বলে জয় বাংলা বলে জয় বাংলা।।

    এখনো মনে আছে রাতের আধারে জোনাকির আলো সবার অগোচরে।
    মুক্তি যুদ্ধে গিয়ে,
    হুংকার দিয়ে দিয়ে,
    যুদ্ধের দামামা বাজিয়ে ছিলো।
    বিজয়ের গান তারা গেয়েছিল।
    তিরিশ লক্ষ প্রাণ দিয়েছিলো।
    বুদ্ধিজীবি হত্যা শেষ করে
    দুলক্ষ সম্ভ্রম উজাড় করে;
    বিজয়টা আসে ষোল ডিসেম্বরে।
    আমজনতাই বলে জয় বাংলা
    বলে জয় বাংলা বলে জয় বাংলা।।

    7
    8 Comments
Skip to toolbar