-
অলীক সহযাত্রী
মুহাম্মদ সাইফুল ইসলামকবি গ্রন্থিত শব্দগুলো
আপন ইচ্ছায় পাথর হয়ে গেছে।
ভগবান সে প্রস্তরে মুর্তিবত সেজে,
মনের সূতোয় ঘুড়ি উড়ায়,
জীবনের ঘ্রাণ মাখা কালো মেঘ ,
ভাসিয়ে বাতাসে, অবিকার
পাথর চোখে দেখা ভালোবাসা ;
আকাশের নীল ছুঁয়ে গোল্লাছুট
খেলে গেলো প্রিয়তার মুখ। জীবন থেকে জীবনের পরে,
তীর্থক্ষেত্রেও কাকে যেন খুঁজে!
জীবনযুদ্ধ হয়রান হাওয়া ঘর্ম শুকায়।
কে যেন থাকে মনের বন্ধ পর্দার
আড়ালে উতরে যাওয়া ভুলটুকু ফেলে, চলে যায়।
পিছুটান ঘুড়ির মতোই টানে, আর ভালোবাসার জন্মদিনের গোলাপ গুলো উড়ে বাতাসে,
জীবনের ঘোর পালটায়।
জেগে উঠে সীমাহীন বোধী চর।
চেয়ে থাকে অনেক বিরতি ধরে,
রেখে যাওয়া চিরকুট, খুশির ভাজ খুলে
মৃত্যুর হিমেল হাত দিয়ে, পড়ে নাও
অনাকাঙ্ক্ষিত শব্দের প্রক্ষেপ।
এখনো কি রেখে যাও বিষ মাখা উপেক্ষা , যোগাযোগ পথটুকু মুছে গেলে।
নাকি বিস্তির্ণ ভালবাসায় চোখ থাকে পথে সেই অলীক পথিকের দিকে।
তুমি ছাড়া আর কে আছে এমন তোমাকে নেবে ভুলের জীবন।
সময়ের দীর্ঘ সূতোয় এক্রোবেট করে, তোমার মুখের ঝিলিক, আদরদানী চোখ। সহস্র, অযুত, লক্ষ মানুষের ভীড়ের
তীর্থেও তুমি অলীক সহযাত্রী।3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula


ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।